Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৮ জুন ২০২৬
পদ্মাপারের ভোট ২০২৬
Bangladesh

‘পেটে ভাত নেই’, ভোটের আগে উত্তাল বাংলাদেশ, ইউনুসের বাসভবনের বাইরে বিক্ষোভ, লাঠিচার্জ

বৃহস্পতিবার সকালে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সরকারি কর্মীরা শহিদ মিনারের সামনে জড়ো হন। এরপর তারা মিছিল করে জমুনার উদ্দেশে রওনা দেন। তাঁদের দাবি, সরকারি কর্মীরা দিনের পর দিন বঞ্চনার শিকার হচ্ছেন। অবিলম্বে নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও তার বাস্তবায়ন করতে হবে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ১৬:৪৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ১৬:৪৩

options
link
‘পেটে ভাত নেই’, ভোটের আগে উত্তাল বাংলাদেশ, ইউনুসের বাসভবনের বাইরে বিক্ষোভ, লাঠিচার্জ zoom
বিক্ষোভে উত্তাল বাংলাদেশ। ছবি: সংগৃহীত।

সামনেই বাংলাদেশে সাধারণ নির্বাচন। তার আগে ফের উত্তপ্ত হল রাজধানী ঢাকা। বৃহস্পতিবার সকালে দেশের অন্তবর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুসের বাসভবনের বাইরে বিক্ষোভে শামিল হলেন সরকারি কর্মীরা। পরিস্থিতি মোকাবিলা করতে সেখানে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। জানা যাচ্ছে, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন বিক্ষোভকারী।

বৃহস্পতিবার সকালে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সরকারি কর্মীরা শহিদ মিনারের সামনে জড়ো হন। এরপর তাঁরা মিছিল করে জমুনার উদ্দেশে রওনা দেন। তাঁদের দাবি, সরকারি কর্মীরা দিনের পর দিন বঞ্চনার শিকার হচ্ছেন। অবিলম্বে নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও তার বাস্তবায়ন করতে হবে। আন্দোলনকারীরা স্লোগান তোলেন, “পেটে ভাত নেই – কীসের উন্নয়ন হচ্ছে?” বিক্ষোভ দমন করতে ঢাকার রাজপথে নামানো হয় শয়ে শয়ে পুলিশ কর্মীকে। মিছিল রুখতে একাধিক পদক্ষেপ করা হয়। ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয় বহু রাস্তা। কিন্তু পুলিশি বাধা অগ্রাহ্য করেই একের পর এক ব্যারিকেড ভাঙতে শুরু করেন আন্দোলনকারীরা। তাঁদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আন্দোলনকারীদের দাবি, সরকারি কর্মীরা দিনের পর দিন বঞ্চনার শিকার হচ্ছেন। অবিলম্বে নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও তার বাস্তবায়ন করতে হবে।

সকাল সাড়ে এগারোটা নাগাদ শাহবাগে পুলিশের আরও একটি ব্যারিকেড ভেঙে মিছিল এগোনোর চেষ্টা করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। লাঠি চার্জের পাশাপাশি বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ফাটানো হয় কাঁদানে গ্যাসের সেল। চালানো হয় জল কামান। বেশ কয়েকজন আন্দোলনকারী ইউনুসের বাসভবনের সামনে গিয়ে বিক্ষোভ দেখান। টেনে হিঁচড়ে সেখান থেকে তাঁদের সরিয়ে দেয় পুলিশ। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন বিক্ষোভকারী। আন্দোলনকারীদের কথায়, “বিভোক্ষ দমানের নামে পুলিশের এই অত্যাচার অব্যাহত থাকলে, তার পরিণতি ভয়ংকর হবে। আমরা আসন্ন নির্বাচন বয়কট করব।” পুলিশের ডেপুটি কমিশনার মাসুদ আলম বলেন, “আইনশৃঙ্খলার অবনতি যাতে না হয় সেই জন্য আমরা সতর্ক। ইতিমধ্যেই বিক্ষোভকারীদের সঙ্গে আমাদের কথা হয়েছে।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.