সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরপর ২৯ বার পিঠের উপর নেমে এল বেত৷ যন্ত্রনায় কুঁকড়ে গেলেন তরুণী৷ আর্তনাদ করলেন৷ কিন্তু ঠায় দাঁড়িয়ে তামাশা দেখল জনতা৷ কোথাও কোনও প্রতিবাদ নেই৷ কেননা শরিয়ত আইন মেনে চলা ইন্দোনেশিয়ার বান্দা আচেহরে এটাই দস্তুর৷
এ ঘটনা অবশ্য এখানে নতুন নয়৷ এর আগেও প্রেম করার অপরাধে এখানে তরুণীদের বেত্রাঘাত করা হয়েছে৷ ইসলামিক নিয়ম এই প্রদেশে এতটাই কঠোর৷ যে কোনও অপরাধেরই সাজা হয় এরকম কড়া৷ কী অপরাধ ছিল এই তরুণীর? জানা যাচ্ছে, প্রেমিকের শরীর ছুঁয়ে বসার সাজা হিসেবেই বেত্রাঘাত করা হয় তাঁকে৷ ইসলামিক নিয়মে বিয়ের আগে নারী ও পুরুষের মধ্যে সবরকম ঘনিষ্ঠতা যেমন, পরস্পরকে চুম্বন করা বা আলিঙ্গন করা নিষিদ্ধ৷ সম্প্রতি ১৩ জনকে এই অপরাধে আটক করা হয়৷ তাঁদের প্রত্যেকের জন্যই এরকম শাস্তির নিদান দেওয়া হয়েছে৷ বেত্রাঘাতেই সমাজে অনাচার কমবে বলে বিশ্বাস করে সমাজের মাথারা৷
যদিও ইন্দোনেশিয়ার বেশিরভাগ অধিবাসীই নিজেদের মুসলমান বলে দাবি করেন৷ কিন্তু কেউই প্রায় এতটা কঠোরভাবে শরিয়ত নিয়ম মেনে চলেন না৷ যেমনটা দেখা যায় এই অঞ্চলে৷ তবে স্বায়ত্তশাসন পাওয়া এই অঞ্চলে আপাতত এর কোনও ব্যতিক্রম নেই৷
সর্বশেষ খবর
-
অমৃতার সঙ্গে বিচ্ছেদের পর সইফের জীবনে ‘ওগো বিদেশিনী’! ‘ঘর ভাঙানি’র ভূমিকায় করিনা?
-
গান্ধীর সঙ্গে হাজতবাস, ১০০ বছর বয়সেও বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিয়েছেন কলকাতার বিপ্লবী সইফউদ্দিন
-
সূচি ঘোষণার পরেও বদলে যাচ্ছে দিনক্ষণ! গণেশ চতুর্থীতে ভারত-আফগানিস্তান লড়াই?
-
বিশ্ব অঙ্গদান দিবস: নিয়মিত ধূমপান-মদ্যপান, আপনার অঙ্গ বাঁচাতে পারে অন্যের প্রাণ?
-
ওঠার আগেই বাড়তি টাকা চাইছে অ্যাপ ক্যাব, ‘দৌরাত্ম্য’ বন্ধ করতে কড়া পদক্ষেপ মোদি সরকারের