UK Army College

‘মাংসের টুকরোর মতো ব্যবহার’, ব্রিটেনের সেনা প্রশিক্ষণ কেন্দ্রে গণধর্ষণের শিকার বহু নবালিকা!

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’কে দেওয়া একটি সাক্ষাৎকারে দুর্বিষহ সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন অন্তত চার নির্যাতিতা। তখন তাঁদের বয়স ছিল ১৭। টানা পাঁচ বছর উত্তর ইয়র্কশায়ারের একটি নামী সেনা প্রশিক্ষণ কলেজে তাঁরা প্রশিক্ষণ নিয়েছিলেন। নারকীয় অত্যাচার সহ্য করতে না পেরে তাঁরা সেনাবাহিনী ছেড়ে দেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৬, ২০২৬, ১৯:২১

options
link
‘মাংসের টুকরোর মতো ব্যবহার’, ব্রিটেনের সেনা প্রশিক্ষণ কেন্দ্রে গণধর্ষণের শিকার বহু নবালিকা!
ছবি: এআই দ্বারা নির্মিত।

সেনা প্রশিক্ষণ কেন্দ্রে গণধর্ষণ, নির্যাতনের শিকার বহু নবালিকা! এমনই অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল ব্রিটেনে। এক নির্যাতিতার কথায়, “মাংসের টুকরোর মতো আমাদের ব্যবহার করা হত।”

Advertisement

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’কে দেওয়া একটি সাক্ষাৎকারে দুর্বিষহ সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন অন্তত চার নির্যাতিতা। তখন তাঁদের বয়স ছিল ১৭। টানা পাঁচ বছর উত্তর ইয়র্কশায়ারের একটি নামী সেনা প্রশিক্ষণ কলেজে তাঁরা প্রশিক্ষণ নিয়েছিলেন। নারকীয় অত্যাচার সহ্য করতে না পেরে তাঁরা সেনাবাহিনী ছেড়ে দেন। তাঁদের দাবি, প্রশিক্ষণ কেন্দ্রটিতে নারীবিদ্বেষ এবং যৌন হিংসার বিপজ্জনক সংস্কৃতি বিদ্যমান, যা প্রশ্রয় দেন সেখানকার কর্মীরাই। বলে রাখা ভালো, সাম্প্রতিক একটি রিপোর্টে বলা হয়েছে, গত এক বছরে ব্রিটিশ সেনাবাহিনীতে কর্মরত ৬৭ শতাংশ মহিলাই কোনও না কোনও পুরুষ সহকর্মীর দ্বারা অন্তত একবার যৌন হেনস্তার শিকার হয়েছেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এক নির্যাতিতার কথায়, “ছোটবেলা থেকেই আমি জওয়ান হতে চেয়েছিলাম। কিন্তু সেই স্বপ্ন চূর্ণ হয়ে যায়। প্রশিক্ষণ কেন্দ্রে থাকাকালীন কয়েকজন সহকর্মী একটি ঘরে আমাকে আমাকে ঘণ্টার পর ঘণ্টা ধরে ধর্ষণ করেন।” তিনি আরও বলেন, “আমার সমবয়সিরাওয় আমাকে নির্যাতন করে। মনে হচ্ছিল, আমি মাংসের টুকরো। এরপর আমি পরিবারকে গোটা বিষয়টি জানাই। তারপর আমি সেনা প্রশিক্ষণ কেন্দ্র ছেড়ে দিই।”

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.