Astrology

যোগিনী একাদশীতে চন্দ্রের বৃষ গমন, ১০ জুলাই ফুলে ফেঁপে উঠবে কোন ৪ রাশির কপাল?

চন্দ্রের বিশেষ অবস্থান আর একাদশীর শুভ যোগ মিলেমিশে ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে চলেছে ৪ রাশির জাতক-জাতিকাদের জন্য। জানেন কোন কোন রাশি?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৭, ২০২৬, ২১:১৯

options
link
যোগিনী একাদশীতে চন্দ্রের বৃষ গমন, ১০ জুলাই ফুলে ফেঁপে উঠবে কোন ৪ রাশির কপাল?
মায়ের সঙ্গে যে সমস্ত সন্তানদের দূরত্ব রয়েছে, এই যোগে তা মিটে যাবে।

আগামী ১০ জুলাই, ২০২৬। শুক্রবার। বিশেষ মাহেন্দ্রক্ষণে চন্দ্র প্রবেশ করছে তার উচ্চ রাশি বৃষ-এ। আর ওই দিনই পালিত হবে পবিত্র যোগিনী একাদশী। চন্দ্রের এই বিশেষ অবস্থান আর একাদশীর শুভ যোগ মিলেমিশে ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে চলেছে ৪ রাশির জাতক-জাতিকাদের জন্য। জানেন কোন কোন রাশি?

Advertisement
Horoscope News: These 3 Zodiac Signs are Set for Good Fortune
ফাইল ছবি

বৃষ
বৃষের ওপরই চন্দ্রের এই শুভ প্রভাব সবচেয়ে বেশি পড়তে চলেছে। আর্থিক সমৃদ্ধির নতুন পথ প্রশস্ত হবে। ব্যবসায়িক ক্ষেত্রে অপ্রত্যাশিত গতি আসবে। পুরনো কোনও মনের ইচ্ছে পূরণ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে আবেগের বশে কোনও সিদ্ধান্ত নেবেন না। কর্মক্ষেত্রে সাফল্য আপনার হাতের মুঠোয়। 

Advertisement

কর্কট
চন্দ্র গোচরের শুভ প্রভাবে কর্কট রাশির জাতকদের জন্য সময়টি অত্যন্ত অনুকূল। প্রভাবশালী কোনও ব্যক্তির সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিনের আর্থিক টানাপোড়েন দূর হবে। দাদা বা দিদির কাছ থেকে সঠিক পরামর্শ ও সাহায্য পাবেন। আটকে থাকা গুরুত্বপূর্ণ কাজগুলো এই সময়ে অনায়াসেই সম্পন্ন হয়ে যাবে।

Advertisement

মায়ের সঙ্গে যে সমস্ত সন্তানদের দূরত্ব রয়েছে, এই যোগে তা মিটে যাবে। স্নেহের বন্ধন আবারও স্বাভাবিক হবে। ১২ জুলাই পর্যন্ত চন্দ্রের এই বৃষস্থ অবস্থান জাতকদের জীবনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে যেতে পারে।

ফাইল ছবি

তুলা
তুলা রাশির জাতকদের জন্য চন্দ্রের এই অবস্থান যেন এক সঞ্জীবনী। দীর্ঘদিনের অর্থ সংক্রান্ত বিবাদ বা আইনি জটিলতা থাকলে তা মিটে যাওয়ার সময় এসেছে। মানসিক উদ্বেগ ও অস্থিরতা দূর হবে। মায়ের সঙ্গে যে সমস্ত সন্তানদের দূরত্ব রয়েছে, এই যোগে তা মিটে যাবে। স্নেহের বন্ধন আবারও স্বাভাবিক হবে। সরকারি কাজে কোনও উচ্চপদস্থ বা প্রভাবশালী ব্যক্তির সরাসরি সহায়তা পেতে পারেন। জীবনে নতুন সাফল্যের সুযোগ হাতছানি দিচ্ছে।

মকর
মকর রাশির জন্য চন্দ্রের এই গোচর ধনলাভের যোগ তৈরি করছে। ব্যবসায়ীদের জন্য বড় লাভের সুযোগ রয়েছে। যারা নতুন চাকরির অপেক্ষায় রয়েছেন, তাদের জন্য সুখবর আসতে চলেছে। আকস্মিক কোনও প্রাপ্তিযোগ হতে পারে। আপনার চিন্তাচেতনায় ইতিবাচক পরিবর্তন আসবে, যা আত্মবিশ্বাস আরও বাড়িয়ে তুলবে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.