back কর্কট রাশি
Yearly Cancer Horoscope

২০২৬: কেমন যাবে কর্কটের গোটা বছর?

গ্রহ-নক্ষত্রের অবস্থান বলছে, এই বছরটি অনেকের জীবনেই আমূল পরিবর্তন আনতে চলেছে। কারও ক্ষেত্রে সাফল্যের নয়া দিগন্ত উন্মোচিত হবে, আবার কাউকে লড়তে হবে কঠিন বাস্তবতার সঙ্গে। শনি আর বৃহস্পতির চলন এই বছরের ভাগ্যাকাশে মূল নিয়ন্ত্রক। কেমন কাটবে আপনার এই বছর? জেনে নিন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৮, ২০২৬, ১৯:০৯

options
link
২০২৬: কেমন যাবে কর্কটের গোটা বছর?

কর্কট

Advertisement

মানসিক দোলাচল কর্কট রাশির জাতকদের এ বছর কিছুটা ভোগাতে পারে। কর্মস্থলে নিজের পরিকল্পনা কারো সঙ্গে শেয়ার করবেন না, গোপনীয়তা বজায় রাখা ভালো। আবেগের বশবর্তী হয়ে বড় কোনও বিনিয়োগ বা সম্পর্কে জড়াবেন না। আর্থিক লেনদেনে বিশেষ সাবধানতা অবলম্বন করুন। বছরের শেষ দিকে পৈতৃক সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে। পুরনো কোনও দীর্ঘস্থায়ী অসুখ নতুন করে মাথাচাড়া দিতে পারে, চিকিৎসকের পরামর্শে থাকুন। সামাজিক কাজে যুক্ত হয়ে মান-সম্মান বৃদ্ধি পাবে। সন্তানদের পড়াশোনা নিয়ে দুশ্চিন্তা কমবে। মোটের ওপর সতর্ক থাকলে বড় বিপদ এড়িয়ে চলা সম্ভব।

Advertisement
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.