সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জীবনের চলার পথে সঙ্গী সবার প্রয়োজন। কিছু মানুষ আছেন যাঁরা নিজের পার্টনারের সাহায্যে উন্নতির শীর্ষে পৌঁছয়। অনেকে নিজের মনের মানুষের থেকে দূরে যাওয়ায় একাকিত্বে ভুগতে থাকে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, কয়েকটি রাশি জাতক-জাতিকারা চরম ভাবে একাকিত্বে ভোগেন।
মিথুন রাশি: এই রাশির জাতক-জাতিকারা প্রচণ্ড ভাবে সামাজিক। একাকীত্ব এদের অস্থির ও উদ্বিগ্ন করে তোলে। এরা সব সময় অন্যদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে চায়। সেই প্রক্রিয়ায় ছেদ পড়লে একাকিত্বে ভুগতে থাকে এরা।

সিংহ রাশি: সিংহ রাশির জাতক-জাতিকারা নিজেদের প্রশংসা শুনতে ভালোবাসে। লোকজনের দ্বারা বেষ্টিত থাকা এদের খুব পছন্দের। একা থাকলে এরা বিভিন্ন দিক থেকে নিজেদের উপেক্ষিত মনে করতে থাকে। একাকিত্ব এদের জীবন কঠিন করে তোলে।

তুলা রাশি: তুলা রাশির জাতক-জাতিকারা ভারসাম্যহীনতা ঘৃণা করে। এদের জীবনে যখন কোনও কথা বলার মতো লোক থাকে না, তখন এরা হতাশায় ভুগতে শুরু করে। যা এদের কেরিয়ারেও প্রভাব ফেলে।

মীন রাশি: মীন রাশির জাতক-জাতিকারা স্বপ্ন দেখতে ভালোবাসে। একা থাকলে এরা অতিরিক্ত চিন্তা করে। আবেগে ডুবে যায়। অন্যদের বিচ্ছিন্নতা অনুভব করে। যা এদের আরও একা করে তোলে।

মকর রাশি: এরা খুব আবেগি হলেও, নিজেদের মনের কথা লুকিয়ে রাখে। নিজেদের কষ্টের কথা কাউকে বলতে সাহস পান না। একাকিত্ব এদের ভেতরের পৃথীবীকে ভারী করে তোলে।

সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের