West Bengal Assembly Election result

ছাব্বিশের ভোটগণনার দিন এই ৪ রাশির বিশাল উন্নতি, সুখ-সমৃদ্ধিতে ভরবে সংসার!

আগামী ১৭ মে পর্যন্ত 'শনি গোচরে'র ইতিবাচক প্রভাব কয়েকটি রাশির জাতকদের জীবনে পড়বে। তাঁদের বিশাল উন্নতি হবে। আবার সুখ-সমৃদ্ধিতে ভরবে সংসার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৬, ২০২৬, ১৭:২৮

options
link
ছাব্বিশের ভোটগণনার দিন এই ৪ রাশির বিশাল উন্নতি, সুখ-সমৃদ্ধিতে ভরবে সংসার!
ছাব্বিশের ভোটগণনার দিন ভাগ্য খুলবে কাদের?

ছাব্বিশে প্রথম দফার নির্বাচন হয়ে গিয়েছে। আগামী ২৯ এপ্রিল, দ্বিতীয় দফায় ভোটাভুটি। আগামী ৪ মে, ভোটগণনা। ঘাসফুলের জয়জয়কার নাকি মোদি ম্যাজিক? ছাব্বিশের নির্বাচনের ফলাফলের দিকে নজর সকলের। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আবার ওই সময়টি ‘শনি গোচর’। এক রাশি থেকে অন্য রাশিতে শনির গমন। শনিদেব হলেন কর্মফলদাতা এবং ন্যায়ের দেবতা। তার প্রভাবে আগামী ১৭ মে পর্যন্ত ‘শনি গোচরে’র ইতিবাচক প্রভাব কয়েকটি রাশির জাতকদের জীবনে পড়বে। তাঁদের বিশাল উন্নতি হবে। আবার সুখ-সমৃদ্ধিতে ভরবে সংসার।

Advertisement

 

Advertisement

মেষ রাশি:
আগামী ১৭ মে পর্যন্ত মেষ রাশির শুভ সময়। বহুদিনের কোনও আটকে থাকা কাজ হতে পারে। অর্থ প্রাপ্তির সম্ভাবনাও রয়েছে। যাঁরা ব্যবসা করেন, তাঁদের ব্যাপক উন্নতি হবে। চাকরিরতদেরও পদোন্নতির সম্ভাবনা। মানসিক শান্তি বজায় থাকবে। এই সময়ে কোথাও বেড়াতে যেতে পারেন।

Advertisement

Ajker Mesh Rashifal: Aries horoscope on 26th April 2026 in Bengali

 

বৃষ রাশি:
২০২৬ সালটি বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত শুভ। কর্মক্ষেত্রে ব্যাপক সাফল্যের সম্ভাবনা। পদোন্নতি হতে পারে। বিদেশ ভ্রমণের সুযোগও পেতে পারেন। যাঁরা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের জন্য সময়টি বেশ শুভ। দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত সমস্যা মিটে যেতে পারে। অর্থাগমের সম্ভাবনা। বিনিয়োগ করতে পারেন। লাভবান হবেন।

Ajker Taurus Rashifal: Vrishabha horoscope on 26th April 2026 in Bengali

মিথুন রাশি:
মিথুন রাশির জাতক-জাতিকারা এই সময়টিতে উন্নতির শিখরে পৌঁছতে পারেন। কর্মজীবনে ব্যাপক সাফল্যের সম্ভাবনা। নতুন কোনও ব্যবসা শুরু করতে পারেন। তাতে ব্যাপক লক্ষ্মীলাভ হওয়ার সম্ভাবনা। তার ফলে বাড়বে আত্মবিশ্বাস। পারিবারিক অশান্তি দূর হবে। দাম্পত্য জীবন হবে আরও মধুময়।

Ajker Gemini Rashifal: Mithun horoscope on 26th April 2026 in Bengali

ধনু রাশি:
ধনু রাশির জাতক-জাতিকাদের শক্তি হল সাহসিকতা। তাঁরা অত্যন্ত পরিশ্রমীও। কর্মক্ষেত্রে ব্যাপক সাফল্যের সম্ভাবনা। বিদেশ ভ্রমণের সুযোগও পেতে পারেন। সামাজিক সম্মান বৃদ্ধি হতে পারে। দীর্ঘদিনের কোনও শারীরিক সমস্যা থেকে রেহাই পেতে পারেন। অবিবাহিতদের বিবাহের যোগ তৈরি হতে পারে। প্রেমজীবনও বেশ সুখের।

Weekly Sagittarius Horoscope, 26 April to 2 May 2026: Bangla Rashifal for Dhanu

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.