Weekly Kumbha Rashifal

সাপ্তাহিক রাশিফলে কুম্ভ (২১ জুন-২৭ জুন ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে বৃষে মঙ্গল, মিথুনে রবি ও বুধ, কর্কটে বৃহস্পতি ও শুক্র, সিংহে চন্দ্র ও কেতু, কুম্ভে রাহু এবং মীনে শনি। ২২ জুন দিবা ৩.৩১ মিঃ বুধ কর্কটে প্রবেশ করবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২১, ২০২৬, ১১:৫০

options
link
সাপ্তাহিক রাশিফলে কুম্ভ (২১ জুন-২৭ জুন ২০২৬)

সপ্তাহের শুরুতে অপ্রত‌্যাশিত প্রাপ্তিযোগ। কর্মক্ষেত্রে জটিলতা বৃদ্ধি পেলেও কর্ম পরিবর্তন করবেন না। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ছাত্র-ছাত্রীদের সাফল্যের সম্ভাবনা ঠিকাদারী কাজের সঙ্গে যুক্ত ব‌্যক্তিদের নতুন কাজের সুযোগ আসবে। নিজের পরিবারকে নিয়ে ছোটখাটো ভ্রমণে বেড়িয়ে পড়ুন। চাকরিজীবীরা সপ্তাহের মাঝামাঝি কিছু গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব পেতে পারেন। খেলাধূলায় অসামান‌্য সাফল্যের জন‌্য চাকরি হতে পারে। বহুদিন ধরে চলা ব‌্যবসার জটিলতা এই সময় কেটে যাওয়ার সম্ভাবনা। মধ‌্যবয়সী জাতক-জাতিকারা ডাক্তারকে দিয়ে মাঝে-মধ্যে স্বাস্থ‌্য পরীক্ষা করান। অবিবাহিতদের বিবাহ যোগ প্রবল।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Advertisement
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.