Weekly Mesh Rashifal

সাপ্তাহিক রাশিফলে মেষ (২৪ মে-৩০ মে ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মেষে মঙ্গল, বৃষে রবি ও বুধ, মিথুনে বৃহস্পতি ও শুক্র, সিংহে চন্দ্র ও কেতু, কুম্ভে রাহু ও মীনে শনি। ৩০ মে দুপুর ১১.১২ মিঃ বুধ প্রবেশ করবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৪, ২০২৬, ১০:৩৩

options
link
সাপ্তাহিক রাশিফলে মেষ (২৪ মে-৩০ মে ২০২৬)

এই রাশির গ্রহ সন্নিবেশ অনুযায়ী অর্থকরী দিক শুভ। সৃষ্টিশীল কাজে আপনার মেধার বিকাশে নাম ও যশ বৃদ্ধি পাবে। পরিবারে কোনও ছোটখাটো বাবিদকে গুরুত্ব দেবেন না। বিবাহিত জীবনে কোনও সমস‌্যা থাকলে তা কেটে যাওয়ার সম্ভাবনা। কর্মক্ষেত্রে অত‌্যাধিক ব‌্যস্ততার জন‌্য ব‌্যক্তিগত জীবনে সমস‌্যার সৃষ্টি হতে পারে। এই সময় বিভিন্ন উপায়ে হাতে অর্থ আসতে পারে। ভাই-বোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। শ্বশুরকূল থেকে স্থাবর সম্পত্তি পাওয়ার সম্ভাবনা। স্ত্রীর মানসিক সমস‌্যার জন‌্য সংসারে অশান্তি। ব‌্যবসায় সাময়িক মন্দাভাব থাকবে। অর্থ উপার্জনের জন‌্য অতিরিক্ত পরিশ্রম স্বাস্থ‌্যহানির কারণ হতে পারে। বিদ‌্যার্থীদের জন‌্য সপ্তাহের মধ‌্যভাগে শুভ সময় আসছে।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Advertisement
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.