Weekly Mesh Rashifal

সাপ্তাহিক রাশিফলে মেষ (০৯ আগস্ট-১৫ আগস্ট ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মিথুনে মঙ্গল ও চন্দ্র, কর্কটে রবি, বুধ ও বৃহস্পতি, সিংহে কেতু, কন‌্যায় শুক্র, কুম্ভে রাহু এবং মীনে বক্রী শনি। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৯, ২০২৬, ১২:০৭

options
link
সাপ্তাহিক রাশিফলে মেষ (০৯ আগস্ট-১৫ আগস্ট ২০২৬)

আর্থিক ব‌্যাপারে সতর্ক থাকার চেষ্টা করুন। কারও প্ররোচনায় না জেনেশুনে কোনও বিনিয়োগ করবেন না। জাতকের পুত্রের কর্মক্ষেত্রে কৃতিত্বের জন‌্য আপনার মুখ উজ্জ্বল হবে। মায়ের স্বাস্থ‌্যের অবনতির জন‌্য মানসিক ক্লেশ বৃদ্ধি পেতে পারে। মানসিক চঞ্চলতাকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করুন। পারিবারিক সমস‌্যা মেটাবার জন‌্য গুরুজনদের পরামর্শ নেওয়া উচিত। বিশ্ববিদ‌্যালয়ে পাঠরত ছাত্র-ছাত্রীদের জন‌্য সপ্তাহটি শুভ। গুরুজনদের স্বাস্থ‌্যের অবনতি হবার সম্ভাবনা। স্বামী-স্ত্রীর যৌথ প্রচেষ্টায় নতুন আয়ের পথ খুলে যেতে পারে। ব‌্যবসায়ীদের এই সময় মোটা অঙ্কের ঋণ না নেওয়াই উচিত। কোনও রকম সংবাদের জেরে মানসিক উৎকণ্ঠা বাড়তে পারে। কর্মপ্রার্থীরা নতুন কাজের সন্ধান পাবেন। বয়স্ক জাতক-জাতিকারা সমাজ সেবার মাধ‌্যমে সমাজে নিজের পরিচিতি বাড়ান।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Advertisement
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.