Weekly Capricorn Rash

সাপ্তাহিক রাশিফলে মকর (১৬ আগস্ট-২২ আগস্ট ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মিথুনে মঙ্গল, কর্কটে বৃহস্পতি, বুধ ও রবি, সিংহে কেতু, কন্যায় চন্দ্র ও শুক্র, কুম্ভে রাহু এবং মীনে বক্রী শনি। ১৭ আগস্ট রবি সিংহে প্রবেশ করবে। ২২ আগস্ট রাত্রি ৭.২২মিঃ বুধ সিংহে প্রবেশ করবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৫, ২০২৬, ১৬:২৩

options
link
সাপ্তাহিক রাশিফলে মকর (১৬ আগস্ট-২২ আগস্ট ২০২৬)

ছাত্র-ছাত্রীদের জন‌্য সপ্তাহটি শুভ। এই সময় উচ্চ-শিক্ষা ও কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা মনের মতো বিশ্ববিদ‌্যালয়ে ভর্তির সুযোগ পেতে পারেন। কতিপয় ব‌্যবসায়ীদের শুল্ক-সংক্রান্ত ব‌্যবসার জন‌্য মানসিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে। এই রাশির জাতক-জাতিকাদের পৈতৃক সম্পত্তি লাভের সম্ভাবনা আছে। বাড়িতে বড় কোনও সমস‌্যার ক্ষেত্রে আপনার আত্মীয়দের সাহায‌্য পাবেন। কর্মক্ষেত্রে অতিরিক্ত চাপের জন‌্য মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে। এই সময় জাতকের চোখ ও কানের সমস‌্যা দেখা দিতে পারে। সরকারি চাকরিজীবীদের পদোন্নতি হতে পারে। বিদেশে কর্মরত সন্তানের খবর না পাওয়ার ফলে মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Advertisement
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.