Weekly Makar Rashifal

সাপ্তাহিক রাশিফলে মকর (২৬ জুলাই-১ আগস্ট ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে বৃষে মঙ্গল, মিথুনে বুধ, কর্কটে রবি ও বৃহস্পতি, সিংহে শুক্র ও কেতু, বৃশ্চিকে চন্দ্র, কুম্ভে রাহু এবং মীনে শনি। ২৬ জুলাই রাত্রি ১.২৬ মিঃ শনি বক্রী হবে। ১লা আগস্ট সকাল ৯.২৮ মিঃ শুক্র কন্যায় প্রবেশ করবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৬, ২০২৬, ১১:৩২

options
link
সাপ্তাহিক রাশিফলে মকর (২৬ জুলাই-১ আগস্ট ২০২৬)

কর্মক্ষেত্রে পদোন্নতি দূরে কোথাও বদলি হতে পারেন। ব‌্যক্তিগত জীবনে অতিরিক্ত প্রত‌্যাশা কারওর উপর করবেন না। ব‌্যবসায়ীরা পাওনা টাকা আদায় নিয়ে সমস‌্যায় পড়তে পারেন। শিক্ষার্থীরা নিজের ভবিষ‌্যতের দিকে নজর দিন। গাড়ি চালকেরা অতি সাবধানে গাড়ি চালান। মা, বাবা ও ভাই-বোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। বয়স্ক জাতক-জাতিকারা আর্তের সেবায় নিজেকে নিয়োজিত করে মানসিক শান্তি লাভ করতে পারেন। অপ্রিয় সত‌্য বলে অপরের বিরাগ ভাজন হবেন না। জলবাহিত রোগ থেকে এই সময় সাবধানে থাকুন। শিক্ষার্থীদের দেশের বাইরে পড়াশোনার সুযোগ আসতে পারে। ঘরে-বাইরে নিজের রাগ সংযত না রাখলে বিপত্তির আশঙ্কা।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Advertisement
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.