Weekly Capricorn Rashifal

সাপ্তাহিক রাশিফলে মকর (০৭ জুন-১৩ জুন ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মেষে মঙ্গল, বৃষে রবি, মিথুনে বুধ ও শুক্র, কর্কটে বৃহস্পতি, সিংহে কেতু, কুম্ভে রাহু ও চন্দ্র, মীনে শনি। ৮ জুন বিকেল ৫.৪৩ মিঃ কর্কটে শুক্র প্রবেশ করবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৭, ২০২৬, ১৮:২৭

options
link
সাপ্তাহিক রাশিফলে মকর (০৭ জুন-১৩ জুন ২০২৬)

এই রাশির জাতক-জাতিকাদের বহুমুখী আয়ের সম্ভাবনা। কর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব নিয়ে কাজ করলেও সেই অনুযায়ী পারিশ্রমিক পাবেন না। কারিগরী শিক্ষায় যুক্ত শিক্ষার্থীদের সুফল লাভের সম্ভাবনা লক্ষ‌্য করা যায়। সন্তানের দিক থেকে সুসংবাদ পাবেন। সমাজসেবা বা রাজনীতির সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জনপ্রিয়তা বৃদ্ধি পাবে এবং নিজ দলে বড় পদ বা দায়িত্ব পেতে পারেন। বড় কোনও পদক্ষেপ নেবার আগে ভালো করে চিন্তা-ভাবনা করে নেবেন। অনাবশ‌্যক ব‌্যয় এড়িয়ে যাবার চেষ্টা করুন। আপনার কন‌্যা সন্তান আপনার মুখ উজ্জ্বল করবে। শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম করতে হবে।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Advertisement
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.