Weekly Gemini Rashifal

সাপ্তাহিক রাশিফলে মিথুন (১৭ মে-২৩ মে ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মেষে মঙ্গল, বৃষে রবি, চন্দ্র, বুধ, মিথুনে বৃহস্পতি ও শুক্র, সিংহে কেতু, কুম্ভে রাহু এবং মীনে শনি। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৭, ২০২৬, ১২:৫৬

options
link
সাপ্তাহিক রাশিফলে মিথুন (১৭ মে-২৩ মে ২০২৬)

সপ্তাহের শুরুতে বড় ধরনের কোনও কাজ হাতে নেবেন না। মাতৃকূল থেকে হঠাৎ কোনও সম্পত্তি পাওয়ার সম্ভাবনা লক্ষ‌্য করা যায়। ক্রীড়া ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব‌্যক্তিরা সাফল্যের মুখ দেখতে পাবেন। এই রাশির জাতক-জাতিকারা শরীরের নিম্নভাগে ব‌্যথা-বেদনায় কষ্ট পেতে পারেন। সন্তানের ভবিষ‌্যৎ নিয়ে চিন্তা বাড়বে। নতুন জমি বা বাড়ি কেনার সম্ভাবনা থাকলেও কিছু বাধা-বিঘ্ন ও প্রতারকের পাল্লায় পড়তে পারেন। মজুতদারি ব‌্যবসার সঙ্গে যুক্ত ব‌্যক্তিরা খুব সতর্কভাবে ব‌্যবসা পরিচালনা করুন। সম্পত্তি ক্রয়ের আগে উপযুক্ত পরামর্শদাতার পরামর্শ নিয়ে কাজ করবেন।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Advertisement
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.