Weekly Gemini Rashifal

সাপ্তাহিক রাশিফলে মিথুন (০৫ জুলাই-১১ জুলাই ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে বৃষে মঙ্গল, মিথুনে রবি, কর্কটে বক্রী বুধ ও বৃহস্পতি। সিংহে শুক্র ও কেতু, কুম্ভে রাহু ও চন্দ্র এবং সবশেষে শনি মীনে। ৭ জুলাই দিবা ১০.৪৬ মিঃ বুধ মিথুনে প্রবেশ করবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৫, ২০২৬, ১২:৩৫

options
link
সাপ্তাহিক রাশিফলে মিথুন (০৫ জুলাই-১১ জুলাই ২০২৬)

সপ্তাহের শুরুতে কর্মব‌্যস্ততা থাকবে। ক্ষুদ্র চাষিরা প্রাকৃতিক দুর্যোগ থেকে ফসল বাঁচাবার চেষ্টা করুন। কর্মপ্রার্থীরা নতুন কাজের সন্ধান পাবেন। অপ্রিয় সত‌্য বলার জন‌্য অনেকের কাছে বিরাগভাজন হতে পারেন। বয়স্ক জাতক-জাতিকারা হাঁটুর ব‌্যথায় কষ্ট পেতে পারেন। সন্তানের পরীক্ষার ফল আশানুরূপ হবে। বাড়ির বয়স্কদের সঙ্গে সময় কাটাবার চেষ্টা করুন। বন্ধুর আর্থিক সমস‌্যায় সাহায‌্য করতে গিয়ে সম্পর্ক নষ্ট। কর্মক্ষেত্রে পদোন্নতি তবে দূরে কোথাও বদলি হতে পারেন। ছোট ব‌্যবসায় অতিরিক্ত বিনিয়োগের ফলে মুনাফা বৃদ্ধি।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Advertisement
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.