back মিথুন রাশি
Weekly Gemini Rashifal

সাপ্তাহিক রাশিফলে মিথুন (০৯ আগস্ট-১৫ আগস্ট ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মিথুনে মঙ্গল ও চন্দ্র, কর্কটে রবি, বুধ ও বৃহস্পতি, সিংহে কেতু, কন‌্যায় শুক্র, কুম্ভে রাহু এবং মীনে বক্রী শনি। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৯, ২০২৬, ১২:১১

options
link
সাপ্তাহিক রাশিফলে মিথুন (০৯ আগস্ট-১৫ আগস্ট ২০২৬)

সপ্তাহটি কর্মব‌্যস্ততার মধ‌্য দিয়ে চলবে। চাকুরীজীবীরা সপ্তাহের শেষান্তে নতুন আয়ের উৎস খুঁজে পাবেন। উচ্চশিক্ষা ও গবেষণারত ছাত্র-ছাত্রীরা তাদের সাফল‌্য ধরে রাখতে পারবে। সম্পত্তি ক্রয়-বিক্রয়ের আগে উপযুক্ত পরামর্শদাতার পরামর্শ নিয়ে কাজ করবেন। শ্বশুরকূল থেকে অর্থপ্রাপ্তির যোগ প্রবল। সন্তানের পড়াশোনায় অমনোযোগিতার জন‌্য পরীক্ষার ফল আশানুরূপ হবে না। খেলাধূলায় কৃতিত্বের জন‌্য সুনাম ও আয় বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে এই সময় ঝুঁকিপূর্ণ কাজ না করাই শ্রেয়। কৃষিকার্যের সঙ্গে যুক্ত ব‌্যক্তিরা প্রাকৃতিক দুর্যোগ থেকে নিজেদের বাঁচাবার চেষ্টা করুন। গুরুজনস্থানীয় ব‌্যক্তিদের জন‌্য কর্তব‌্য করলেও তাদের ব‌্যবহারে দুঃখ পেতে পারেন।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Advertisement
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.