Weekly Horoscope

২২-২৮ ফেব্রুয়ারি, ২০২৬: বৃষ রাশির ধনভাব ও কর্মভাব অতিশয় শুভ এই সপ্তাহে, বাকিদের সপ্তাহটা কেমন?

দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ১৪:১৫

options
link
২২-২৮ ফেব্রুয়ারি, ২০২৬: বৃষ রাশির ধনভাব ও কর্মভাব অতিশয় শুভ এই সপ্তাহে, বাকিদের সপ্তাহটা কেমন?

আলোচ‌্য সপ্তাহের প্রারম্ভে মেষে চন্দ্র, মিথুনে বক্রী বৃহস্পতি, সিংহে কেতু, মকরে মঙ্গল, কুম্ভে রাহু, বুধ, রবি ও শুক্র, মীনে শনি। ২৩ ফেব্রুয়ারি সকাল ১১.৫০ মিঃ মঙ্গল কুম্ভে প্রবেশ করবে। ২৬ ফেব্রুয়ারি দুপুর ১২.২০ মিঃ বুধ বক্রী হবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

Advertisement

মেষ

aries1সপ্তাহের শুরুতে আপনার জীবনে বড় ধরনের পরিবর্তন আসবে। নতুন সম্পত্তি কেনার ব‌্যাপারে সুযোগ আসতে পারে। ছোট ব‌্যবসায়ীদের জন‌্য সময়টি শুভ। অবিবাহিতদের বিবাহযোগ প্রবল। লটারি বা শেয়ারে কিছু অর্থ হাতে আসতে পারে। সন্তানের পড়াশোনায় পরিবর্তন যোগ লক্ষ‌্য করা যায়। কর্মপ্রার্থীরা চাকরির জন‌্য বসে না থেকে নতুন ব‌্যবসা শুরুর কথা ভাবতে পারেন। ব‌্যবসায়ীদের আর্থিক লেনদেনের ব‌্যাপারে খুবই সতর্ক থাকতে হবে। বাড়িতে কোনও সামাজিক অনুষ্ঠান করার আগে গুরুজনদের পরামর্শ অবশ‌্যই নেবেন। বন্ধুবান্ধবের সঙ্গে টাকাপয়সার লেনদেন বুঝেশুনে করবেন। কর্মক্ষেত্রে গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করবে। প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বৃষ

taurusস্বাধীন পেশার সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের জন‌্য সময়টি শুভ। পুরনো কোনও বন্ধুর সঙ্গে হঠাৎ সাক্ষাৎ হতে পারে। এই রাশির ধনভাব ও কর্মভাব অতিশয় শুভ। জমি, বাড়ি কেনাবেচার ক্ষেত্রে আরও সতর্ক থাকুন। গুরুজন স্থানীয় ব‌্যক্তিদের জন‌্য কর্তব‌্য করলেও তঁাদের ব‌্যবহারে দুঃখ পেতে পারেন। দাম্পত‌্য জীবনের ভুল বোঝাবুঝি নিজেরাই মিটিয়ে ফেলার চেষ্টা করুন। অংশীদারী ব‌্যবসায় অংশীদারের সঙ্গে মনোমালিন‌্য থাকলেও তা প্রকাশ করবেন না। খরচবহুল জীবনযাত্রা সাময়িক আরাম দিলেও ভবিষ‌্যতে এর জন‌্য কষ্ট পেতে পারেন। পরিবহণ ব‌্যবসার সঙ্গে যুক্ত ব‌্যক্তিদের আর্থিক মন্দাভাব থাকবে।

Advertisement

মিথুন

jeminiস্বাধীন পেশার সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের জন‌্য সময়টি শুভ। হঠাৎ কোনও কারণে সংসারে ব‌্যয় বৃদ্ধি পেতে পারে। কৃষিকার্যের সঙ্গে যুক্ত ব‌্যক্তিরা প্রাকৃতিক দুর্যোগের থেকে নিজেদের ফসল বঁাচান। সন্তানদের লেখাপড়া ভালোই হবে। আপনার শ্রম ও বুদ্ধির ফলে লোকসানে চলা ব‌্যবসা পুনরুদ্ধার করতে পারবেন। শ্বশুরকুল থেকে হঠাৎ কিছু সম্পত্তি হাতে আসতে পারে। লৌহ ও ঔষধ ব‌্যবসায়ীরা বাড়তি মুনাফা লাভ করতে পারবেন। কর্মক্ষেত্রে গোপন শত্রুর থেকে সাবধানে থাকুন। কৃষিজাত ব‌্যবসায় ভালো মুনাফা ঘরে আনতে পারবেন। প্রেমের মাধ‌্যমে বিবাহে দাম্পত‌্য সুখ থাকবে। পিতা-মাতার শরীর এই সময় খুব একটা ভালো যাবে না। কর্মপ্রার্থীদের নতুন কাজের যোগাযোগ হওয়ার সম্ভাবনা।

কর্কট

cancerজীবনে উত্থান-পতন থাকলেও ক্রমান্বয়ে কাটিয়ে উঠতে পারবেন। সহকর্মীদের সঙ্গে অযথা তর্ক-বিতর্কে জড়াবেন না। বয়স্ক জাতক-জাতিকারা খুব সাবধানে চলাফেরা করবেন। স্ত্রীর সম্পত্তি নিয়ে পরিবারে সমস‌্যা অনেকাংশে মিটে যাবে। সন্তানের পড়াশোনায় পরিবর্তন যোগ লক্ষ‌্য করা যায়। যঁারা সমাজ জীবনে পরিচিত, তঁারা এমন কিছু করবেন না যাতে তঁাদের বদনাম হয়। লোকশিল্পীদের সরকারি স্বীকৃতি লাভের ফলে তঁাদের কাজের বিস্তার বাড়বে। অনাবশ‌্যক ব‌্যয় এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। শিল্পসত্তার দক্ষতার কারণে প্রশংসিত হতে পারেন। ব‌্যবসায়ীরা শুল্ক-সংক্রান্ত সমস‌্যায় পড়তে পারেন। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে পড়তে পারেন। বাড়িতে আনন্দের পরিবেশ থাকবে।

সিংহ

leoএই রাশির জাতক-জাতিকারা মরশুমি রোগ সম্পর্কে সচেতন থাকবেন। ছোট ব‌্যবসায়ীরা অাশানুরূপ উন্নতির সুযোগ পাবেন। প্রতিবেশীর অন‌্যায় অাচরণকে সমর্থন করবেন না। এই সময় আয় অপেক্ষা ব‌্যয় বেশি হওয়ার ফলে ঋণগ্রস্ত হওয়ার সম্ভাবনা। সন্তানের খেলাধুলায় কৃতিত্বের জন‌্য গর্বিত হওয়ার যোগ। স্ত্রীর প্রচেষ্টায় নতুন ব‌্যবসা শুরুর কথা ভাবতে পারেন। কর্মপ্রার্থীরা নতুন উদ‌্যম নিয়ে কর্মের চেষ্টা করুন। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন। লটারি বা শেয়ারে খুব বেশি বিনিয়োগ করবেন না। শিক্ষার্থীদের নিজের উদাসীনতার জন‌্য ভালো সুযোগ হাতছাড়া হতে পারে। ঠিকাদারি ব‌্যবসার সঙ্গে যুক্ত ব‌্যক্তিরা বড় কাজের সুযোগ পাবেন।

কন্যা

virgoপারিবারিক পরিস্থিতি প্রতিকূল হলেও নিজের বুদ্ধিবলে পরিস্থিতি নিজের আয়ত্তে আনতে পারবেন। অপব‌্যয় ও অপচয় কমিয়ে সঞ্চয়ের দিকে নজর দিন। বাবা-মায়েরা সন্তানের প্রতি সচেতন হোন। এই সময় প্রতিকূল পরিস্থিতির পরিবর্তন যোগ বিদ‌্যমান। খরচবহুল জীবনযাত্রা সাময়িক আরাম দিলেও আগামিদিনে এর পরিণাম বুঝতে পারবেন। পরিবারে শুভ অনুষ্ঠান হতে পারে। সৎকর্মে অর্থ ব‌্যয় করে মানসিক শান্তি। বন্ধুবান্ধবের কাছে দুর্বলতা প্রকাশ করবেন না। ব‌্যবসায়ে কর্মচারীর অসততার জন‌্য লোকসান বৃদ্ধি। নতুন ব‌্যবসার জন‌্য কঠোর পরিশ্রম করতে হবে। কারিগরি শিক্ষায় যুক্ত শিক্ষার্থীদের সুফল লাভের সম্ভাবনা লক্ষ‌্য করা যায়।

তুলা

leoএই রাশির গ্রহ সন্নিবেশ অনুযায়ী বিভিন্ন কারণে মানসিক চাঞ্চল‌্য বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে পড়তে পারেন। কারিগরি শিক্ষায় যুক্ত শিক্ষার্থীদের সুফল লাভের সম্ভাবনা। পৈত্রিক সম্পত্তি নিয়ে আইনি জটিলতা বাড়তে পারে। ক্ষুদ্র ব‌্যবসায়ী পাওনা টাকা আদায়ের চেষ্টা করুন। বন্ধুবান্ধবের সঙ্গে অংশীদারি ব‌্যবসায় অর্থ বিনিয়োগ করবেন না। উচ্চ-শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণায় সাফল‌্য। কর্মপ্রার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফলে‌্যর জন‌্য পরিশ্রম করুন। যানবাহন চালকেরা খুব সাবধানে গাড়ি চালান। বয়স্ক জাতক-জাতিকারা হঁাটুর ব‌্যথায় কষ্ট পেতে পারেন।

বৃশ্চিক

scorpio

এই সপ্তাহে আপনার ভাগ‌্য আপনার অনুকূলে থাকবে। পিতার শারীরিক অসুস্থতার জন‌্য মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে। সন্তানদের পড়াশোনায় সার্বিক সাফলে‌্যর জন‌্য মানসিক দুশ্চিন্তা থেকে মুক্তি। কর্মক্ষেত্রে সহকর্মীদের সাহাযে‌্য উন্নতি ও অর্থাগম। ব‌্যবসায়ীদের এই সময় কিছু সমস‌্যা থাকলেও আগামিদিনে ব‌্যবসার উন্নতি লক্ষ‌্য করা যায়। অভিনয়ের সঙ্গে যুক্ত ব‌্যক্তিরা তঁাদের সাফল‌্য ধরে রাখতে পারবেন। জমি বা ফ্ল‌্যাট কেনার জন‌্য ঋণের আবেদন অনুমোদিত হওয়ার সম্ভাবনা। অবিবাহিতদের বিবাহযোগ প্রবল। মাতৃস্থানীয়া কারও সঙ্গে মতবিরোধ হতে পারে। শ্বশুরকুলের সম্পত্তি নিয়ে আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন।

ধনু

saggetariusসপ্তাহের শুরুতে সন্তানের দিক থেকে সুসংবাদ পেতে পারেন। অংশীদারি ব‌্যবসায় মনোমালিন‌্য দেখা দিলে এককভাবে ব‌্যবসা পরিচালনার চেষ্টা করুন। সুস্থ থাকার জন‌্য ক্রোধ ও উত্তেজনা প্রশমন করুন। প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। বাড়িতে কোনও সামাজিক অনুষ্ঠান করার আগে গুরুজনদের অভিজ্ঞ পরামর্শ অবশ‌্যই নেবেন। পরিবারে ভাইবোনদের মধে‌্য কাউকে আর্থিক সাহায‌্য করতে হতে পারে। বন্ধুর সহায়তায় নতুন যানবাহন কেনার সুযোগ আসবে। লটারি বা শেয়ারে কিছু অর্থ হাতে আসতে পারে। অামদানি, রফতানি ব‌্যবসার সঙ্গে যুক্ত জাতক-জাতিকারা অতিরিক্ত মুনাফার মুখ দেখতে পারেন।

মকর

capricornকর্মক্ষেত্রে উন্নতির জন‌্য অধিক পরিশ্রম করতে হবে। সমাজে উচ্চপদস্থ ব‌্যক্তির বদান‌্যতায় ব‌্যবসায় শ্রীবৃদ্ধি ঘটবে। সন্তানের চোখের সমস‌্যার জন‌্য পড়াশোনায় বিঘ্ন ঘটতে পারে। অপরের উপকার করার সময় ভালো-মন্দ বিচার করে নিন। স্বাধীন পেশার সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের মাঝেমধে‌্য উপার্জনে বিঘ্ন ঘটতে পারে। পিতা-মাতা কারও একজনের শরীর খারাপের জন‌্য অর্থ ব‌্যয় হতে পারে। স্ত্রীর প্রচেষ্টায় ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ঠিক থাকবে। বিদু‌্যৎ ও আগুন থেকে সাবধান। পারিবারিক ব‌্যবসায় উন্নতির যোগ। শ্বশুরকুল থেকে অর্থ ও সম্পত্তি প্রাপ্তির যোগ। জমিজমা ও সম্পত্তি রক্ষার জন‌্য অারও উদ‌্যমী হতে হবে।

কুম্ভ

aquariusক্ষুদ্র ও মাঝারি ব‌্যবসায়ীদের অতিরিক্ত শ্রম ও বুদ্ধির ফলে ব‌্যবসায় উন্নতি। সন্তানের পড়াশোনায় অমনোযোগিতার ফলে পরীক্ষার ফল খুব একটা ভালো হবে না। একাধিক উপায়ে আয়ের সুযোগ এলেও সঠিক পথ বেছে নিন। স্বামী-স্ত্রীর যৌথ প্রচেষ্টায় ব‌্যবসায়িক উন্নতি লক্ষ‌্য করা যায়। যঁারা অভিনয় জগতের সঙ্গে যুক্ত হতে চান তঁাদের সময়টি শুভ। বাবা-মায়ের শরীর মোটের উপর ভালোই থাকবে। কর্মপ্রার্থীরা নতুন চাকরির সুযোগ পেলে ও ব‌্যবসা করলেও নিশ্চিতরূপে সাফল‌্য আসবে। যাঁরা অভিনয় জগতের সঙ্গে যুক্ত হতে চান তঁাদের সময়টি শুভ। কর্মক্ষেত্রে আপনার উদার মনোভাব সহকর্মীরা ভালো চোখে নাও নিতে পারে।

মীন

piscesসপ্তাহটি গতানুগতিকভাবে চলবে। দীর্ঘদিনের কোনও স্বপ্ন পূরণ হতে পারে। নতুন ব‌্যবসা শুরু করার পক্ষে সময়টি শুভ। নিজের স্বাস্থে‌্যর দিকে নজর দিন। প্রতিবেশীর পারিবারিক ঝামেলায় নিজেকে জড়িয়ে ফেলবেন না। ব‌্যবসায় সাময়িক চাপ থাকবে। তবে এ নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না। কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়বে। বয়ঃসন্ধির সন্তানের দিকে বাড়তি নজর রাখুন। পথেঘাটে চলাফেরার সময় সাবধানতা অবলম্বন করুন। অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা এই সময় না করাই শ্রেয়। কর্মক্ষেত্র থেকে কোনও মূল‌্যবান উপহার পাওয়ার সম্ভাবনা। বয়স্কদের উচ্চ রক্তচাপ ও শর্করা জনিত রোগ দেখা দিতে পারে।

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে।ll

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.