Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ২৩ আগস্ট ২০২৬
টি-২০ বিশ্বকাপ ২০২৬
India vs South Africa

সুপার এইটে ‘ফেভারিট’দের বিরুদ্ধে লড়াই, প্রোটিয়াদের বিরুদ্ধে কী বলছে ভারতের পরিসংখ্যান?

হিসাবে বলছে, এ পর্যন্ত টি-টোয়েন্টিতে মোট ৩৫ বার মুখোমুখি হয়েছে দুই দেশ। বিশ্বকাপে মুখোমুখি হয়েছে ৭ বার।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ১০:৩৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ১০:৩৩

options
link
সুপার এইটে ‘ফেভারিট’দের বিরুদ্ধে লড়াই, প্রোটিয়াদের বিরুদ্ধে কী বলছে ভারতের পরিসংখ্যান? zoom
সুপার এইটে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা-ভারত। ফাইল ছবি।

২০২৪ কাপ ফাইনালের মহানাটকীয় শেষ পাঁচ ওভার, সূর্যকুমারের দুর্ধর্ষ কাচ, হার্দিক পাণ্ডিয়ার অন্তিম ওভারের অতিমানবীয় বোলিং, মহানায়ক থেকে মাত্র গোটা গোটা কতক বলে হেনরিক ক্লাসেনের ট্র্যাজিক নায়ক বনে যাওয়া…। আহমেদাবাদে সুপার এইটের মেগা লড়াইয়ের আগে এমন অনেক টুকরো স্মৃতিই মাথায় আসছে ক্রিকেটপ্রেমীদের। অনেকে বলছেন, গ্রুপ পর্ব শেষ হওয়ার পর চলতি টুর্নামেন্টের ফেভারিট হিসাবে যে দুই দলকে বেছে নেওয়া যায় সেই দুই দলই রবিবার মুখোমুখি হচ্ছে।

চলতি টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে দক্ষিণ আফ্রিকা। খারাপ ফর্মে নেই টিম ইন্ডিয়াও। রবিবারের লড়াইয়ের আগে দুই দল একে অপরকে চিনেও গিয়েছে ভালমতো। শেষ ২ মাসেই বার ছ’য়েক মুখোমুখি হয়েছে দুই দল। দুই দলই একে অপরের শক্তি-দুর্বলতা জানে। ৬ ম্যাচের মধ্যে ৪টি জেতে ভারত। একটি দক্ষিণ আফ্রিকা। বস্তুত সার্বিকভাবেও পরিসংখ্যানে এগিয়ে টিম ইন্ডিয়াই।

Advertisement

মুখোমুখি
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা

মোট ম্যাচ ৩৫
ভারত ২১
দক্ষিণ আফ্রিকা ১৩
অমীমাংসিত

বিশ্বকাপে ম্যাচ
ভারত
দক্ষিণ আফ্রিকা

২০০৭ ভারত ৩৭ রানে জয়ী
২০০৯ দক্ষিণ আফ্রিকা ১২ রানে জয়ী
২০১০ ভারত ১৪ রানে জয়ী
২০১২ ভারত ১ রানে জয়ী
২০১৪ ভারত ৬ উইকেটে জয়ী
২০২২ দক্ষিণ আফ্রিকা ৫ উইকেটে জয়ী
২০২৪ ভারত ৭ রানে জয়ী

হিসাবে বলছে, এ পর্যন্ত টি-টোয়েন্টিতে মোট ৩৫ বার মুখোমুখি হয়েছে দুই দেশ। এর মধ্যে ২১টি জিতেছে ভারত। দক্ষিণ আফ্রিকা ১৩টি। বিশ্বকাপে দুই দেশের লড়াইয়ের পরিসংখ্যানেও এগিয়ে টিম ইন্ডিয়াই। মোট ৭ ম্যাচের মধ্যে পাঁচটি জিতেছেন সূর্যকুমার যাদবরা। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ২০২৪ ফাইনাল। তবে শুধু অতীত পরিসংখ্যানের নিরিখে ভারতকে এগিয়ে রাখাটা সম্ভবত বোকামি হবে। কারণ এই দক্ষিণ আফ্রিকা যে ভারতকে বেগ দেওয়ার ক্ষমতা রাখে, সেটা সম্প্রতি একাধিকবার প্রমাণ করেছে তাঁরা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.