Weekly Singha Rashifal

সাপ্তাহিক রাশিফলে সিংহ (১০ মে-১৬ মে ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মেষে রবি ও বুধ, বৃষে শুক্র, মিথুনে বৃহস্পতি, সিংহে কেতু, মকরে চন্দ্র, কুম্ভে রাহু এবং মীনে মঙ্গল এবং শনি। ৪ মে সকাল ১০.৫৪ মিঃ মিথুনে শুক্র, ওই দিনই বেলা ১২.৩২ মিঃ বুধ বৃষে। ১৫ মে সকাল ৬.২২ মিঃ বৃষে রবি। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১০, ২০২৬, ১৪:৫৪

options
link
সাপ্তাহিক রাশিফলে সিংহ (১০ মে-১৬ মে ২০২৬)

এই সপ্তাহে রোজগার বৃদ্ধির সম্ভাবনা। ক্ষুদ্র ও মাঝারি ব‌্যবসায়ীদের অতিরিক্ত শ্রম ও বুদ্ধির ফলে ব‌্যবসায় উন্নতি। শ্বশুরকূল থেকে হঠাৎ কিছু সম্পত্তি হাতে আসতে পারে। ক্রীড়াবিদদের পরিবেশ প্রতিকূল হতে পারে। বেড়াতে যাওয়ার জন‌্য সপ্তাহের মাঝের সময়টি শুভ। কর্মপ্রার্থীরা বৃত্তিগত প্রশিক্ষণের মাধ‌্যমে নানা কাজে নিয়োজিত হতে পারেন। কর্মক্ষেত্রে অকারণে বিবাদ বিতর্ক এড়িয়ে চলুন। জমি-জমা ও সম্পত্তি রক্ষার জন‌্য আরও উদ‌্যমী হতে হবে। জলপথে ভ্রমণ এই সময় না করাই শ্রেয়। নতুন গৃহ নির্মাণের জন‌্য ঋণ মঞ্জুর হতে পারে। ব‌্যবসায়ীরা ঋণ পরিশোধ করার চেষ্টা করুন। পিতা-মাতার মধ্যে কারও একজনের শারীরিক অসুস্থতার জন‌্য মন ভারাক্রান্ত থাকবে।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Advertisement
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.