back সিংহ রাশি
Weekly Leo Rashi

সাপ্তাহিক রাশিফলে সিংহ (১৬ আগস্ট-২২ আগস্ট ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মিথুনে মঙ্গল, কর্কটে বৃহস্পতি, বুধ ও রবি, সিংহে কেতু, কন্যায় চন্দ্র ও শুক্র, কুম্ভে রাহু এবং মীনে বক্রী শনি। ১৭ আগস্ট রবি সিংহে প্রবেশ করবে। ২২ আগস্ট রাত্রি ৭.২২মিঃ বুধ সিংহে প্রবেশ করবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৫, ২০২৬, ১৬:০৬

options
link
সাপ্তাহিক রাশিফলে সিংহ (১৬ আগস্ট-২২ আগস্ট ২০২৬)

আশা ও নিরাশা নিয়ে সপ্তাহটি কাটবে। অতিরিক্ত খরচের দিকে নজর দেওয়া প্রয়োজন। এই সময় অতিরিক্ত ঋণ নিয়ে ঋণের বোঝা বাড়াবেন না। সামাজিক কাজে নিজেকে নিয়োজিত করে মান ও যশ অর্জন করুন। এই সময় কর্মে উন্নতি ও আর্থিক উন্নতি লক্ষ‌্য করা যায়। বাবা-মায়েরা সন্তানের প্রতি সচেতন হোন। অতিরিক্ত পরিশ্রমের জন‌্য এই রাশির জাতক-জাতিকার শারীরিক দুর্বলতার সৃষ্টি হতে পারে। বয়স্ক জাতক-জাতিকারা নিজের স্বাস্থ‌্যের দিকে নজর দিন। ব‌্যবসায়ীরা প্রতিবেশী ব‌্যবসায়ীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন। স্ত্রীর আর্থিক সহায়তায় নতুন গাড়ি কেনার সুযোগ আসবে। এই সপ্তাহে আপনার জন্মদিন হলে পরিবারের কাছে উপহার পেতে পারেন।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Advertisement
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.