back সিংহ রাশি
Weekly Singha Rashifal

সাপ্তাহিক রাশিফলে সিংহ (০৯ আগস্ট-১৫ আগস্ট ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মিথুনে মঙ্গল ও চন্দ্র, কর্কটে রবি, বুধ ও বৃহস্পতি, সিংহে কেতু, কন্যায় শুক্র, কুম্ভে রাহু এবং মীনে বক্রী শনি। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৯, ২০২৬, ১২:১৫

options
link
সাপ্তাহিক রাশিফলে সিংহ (০৯ আগস্ট-১৫ আগস্ট ২০২৬)

কর্মক্ষেত্রে ঝুঁকিপূর্ণ কাজে বিরত থাকবেন। মহিলাদের এই সময় চাকরিতে উন্নতির যোগ লক্ষ‌্য করা যায়। কর্মপ্রার্থীরা নতুন কাজের খবর পেতে পারেন। অন্যের কথায় প্রভাবিত হয়ে কারওর সঙ্গে বাক্‌-বিতণ্ডায় জড়িয়ে পড়বেন না। স্ত্রীর স্বাস্থ্যের অবনতি আপনার দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিতে পারে। সম্পত্তি নিয়ে ভাই-বোনদের সঙ্গে বিবাদ বহুদূর গড়াতে পারে। অর্থের প্রাচুর্য‌্য থাকার জন‌্য নিজের মনের মতো কাজ করতে পারবেন। ব‌্যবসায়ীদের বহুমুখী উপায়ে রোজগারের পথ খুললেও অতিরিক্ত আমোদ-প্রমোদের জন‌্য অর্থে টান পড়তে পারে। নিজ এলাকায় গোলযোগ বা গোলমাল থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন। বিদ‌্যার্থীদের পরীক্ষার ফল ভালো করার জন‌্য পড়াশোনায় আরও যত্নবান হওয়া উচিৎ।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Advertisement
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.