Weekly Libra Rashifal

সাপ্তাহিক রাশিফলে তুলা (১০ মে-১৬ মে ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মেষে রবি ও বুধ, বৃষে শুক্র, মিথুনে বৃহস্পতি, সিংহে কেতু, মকরে চন্দ্র, কুম্ভে রাহু এবং মীনে মঙ্গল এবং শনি। ৪ মে সকাল ১০.৫৪ মিঃ মিথুনে শুক্র, ওই দিনই বেলা ১২.৩২ মিঃ বুধ বৃষে। ১৫ মে সকাল ৬.২২ মিঃ বৃষে রবি। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১০, ২০২৬, ১৪:২৮

options
link
সাপ্তাহিক রাশিফলে তুলা (১০ মে-১৬ মে ২০২৬)

খরচবহুল সপ্তাহ। রাজনৈতিক ব‌্যক্তিরা সামাজিক কর্মকান্ডে সক্রিয় থাকবেন। বয়স্করা পথে-ঘাটে সাবধানে চলাফেরা করবেন। সন্তানের পড়াশোনায় অমনোযোগিতার জন‌্য পরীক্ষার ফলের উপর প্রভাব পড়তে পারে। পড়ে থাকা পারিবারিক সম্পত্তি থেকে আয় হবার সম্ভাবনা। কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়বে। তবে এই নিয়ে বিচলিত হবেন না। পিতা-মাতার সঙ্গে সদ্ভাব বজায় থাকবে। পারিবারিক ছোটখাটো বিরোধকে গুরুত্ব না দেওয়াই ভালো। বেসরকারি ক্ষেত্রে কর্মরত জাতক-জাতিকাদের কর্ম পরিবর্তনের সুযোগ আসবে। খেলাধূলার জগতে আপনার সুনাম বৃদ্ধি পাবে। সপ্তাহের কিছু প্রতিবন্ধকতার মুখোমুখি হতে পারে।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Advertisement
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.