back তুলা রাশি
Weekly Tula Rashifal

সাপ্তাহিক রাশিফলে তুলা (২ আগস্ট-৮ আগস্ট ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মঙ্গল বৃষে, বুধ মিথুনে, রবি ও বৃহস্পতি কর্কটে, সিংহে কেতু, কন্যায় শুক্র, কুম্ভে রাহু ও চন্দ্র, মীনে বক্রী শনি। ২ আগস্ট রাত্রি ১০.৪২ মিঃ মঙ্গল মিথুনে প্রবেশ করবে। ৫ আগস্ট রাত্রি ৭.৫৪ মিঃ বুধের প্রবেশ আছে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২, ২০২৬, ১১:৪৪

options
link
সাপ্তাহিক রাশিফলে তুলা (২ আগস্ট-৮ আগস্ট ২০২৬)

কর্মক্ষেত্রে উন্নতির যোগ থাকলেও সহকর্মীরা আপনার সঙ্গে সহযোগিতা নাও করতে পারে। কৃষিজ উৎপাদন কিছুটা বৃদ্ধি পেলেও প্রাকৃতিক বিপর্যয়ের জন‌্য শস‌্যহানির আশঙ্কা থাকবে। শেয়ার বা ফাটকায় আয় বৃদ্ধির সম্ভাবনা। পারিবারিক বিবাদ থেকে নিজেকে সরিয়ে রাখুন। আপনার সরলতার সুযোগ নিয়ে পরিবারের অনেকেই আপনার ক্ষতি করতে পারে। পিতা-মাতার সঙ্গে সৎভাব বজায় থাকবে। পরিবারের একাকীত্বের জন‌্য ছোটখাটো ভ্রমণের ব‌্যবস্থা করতে পারেন। বাড়িতে শুভ অনুষ্ঠানের জন‌্য মনের আনন্দ বৃদ্ধি পাবে।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Advertisement
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.