Weekly Libra Rashifal

সাপ্তাহিক রাশিফলে তুলা (০৫ জুলাই-১১ জুলাই ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে বৃষে মঙ্গল, মিথুনে রবি, কর্কটে বক্রী বুধ ও বৃহস্পতি। সিংহে শুক্র ও কেতু, কুম্ভে রাহু ও চন্দ্র এবং সবশেষে শনি মীনে। ৭ জুলাই দিবা ১০.৪৬ মিঃ বুধ মিথুনে প্রবেশ করবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৫, ২০২৬, ১২:৪৩

options
link
সাপ্তাহিক রাশিফলে তুলা (০৫ জুলাই-১১ জুলাই ২০২৬)

এই রাশির গ্রহ সন্নিবেশ অনুযায়ী কর্মজীবনে এগিয়ে যাওয়ার সুযোগ আসবে। সন্তানের পরীক্ষায় সাফল্যের জন‌্য দুশ্চিন্তা থেকে মুক্তি। ব‌্যবসায়ীরা প্রতিবেশী ব‌্যবসায়ীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন। প্রতিবেশীদের সঙ্গে অকারণে বিবাদ-বিতর্ক এড়িয়ে চলুন। মা, বাবা ও ভাই-বোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। কর্মপ্রার্থীরা নতুন কাজের সন্ধান পাবেন। অংশীদারী ব‌্যবসায় এখনই বড় বিনিয়োগ করবেন না। এই সময় বন্ধু-বান্ধব ও সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। বয়স্ক জাতক-জাতিকাদের তীর্থ ভ্রমণের সুযোগ আসতে পারে।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Advertisement
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.