Weekly Meen Rashifal

সাপ্তাহিক রাশিফলে মীন (১৯ জুলাই-২৫ জুলাই ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে বৃষে মঙ্গল, মিথুনে বক্রী বুধ, কর্কটে রবি ও বৃহস্পতি, সিংহে শুক্র ও কেতু, কন্যায় চন্দ্র, কুম্ভে রাহু ও মীনে শনি। ২৩ শে জুলাই রাত্রি ৪.২০ মিঃ বুধ মার্গী হবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৯, ২০২৬, ১২:৩৫

options
link
সাপ্তাহিক রাশিফলে মীন (১৯ জুলাই-২৫ জুলাই ২০২৬)

এই রাশির গ্রহ সন্নিবেশ অনুযায়ী জাতক-জাতিকাদের বহুমুখী উপায়ে আয়ের পথ খুলবে। ব‌্যবসায় উল্লেখয়োগ‌্য উন্নতির যোগ নেই। দুর্জন প্রতিবেশীর সঙ্গ ত‌্যাগ করুন। উচ্চ-রক্তচাপ জনিত সমস‌্যায় অবশ‌্যই চিকিৎসকের পরামর্শ নিন। সন্তানের প্রেমঘটিত সমস‌্যার জন‌্য পারিবারিক জীবনে কিছু সমস‌্যা থাকবে। পরিবারের যৌথ প্রচেষ্টায় নতুন আয়ের পথ খুলে যেতে পারে। ব‌্যক্তিগত জীবনে অতিরিক্ত প্রত‌্যাশা কারোর উপর করবেন না। বয়স্ক জাতক-জাতিকাদের তীর্থ ভ্রমণের সুযোগ আসতে পারে। নিজের দুর্বলতা সকল বন্ধু-বান্ধবের কাছে প্রকাশ করবেন না। রাজনীতিবিদরা নিজ দলে বড় পদ বা দায়িত্ব পেতে পারেন। চাষি ভাইরা দুর্যোগের হাত থেক ফসল রক্ষা করার জন‌্য শস‌্যবীমা করিয়ে নিতে পারেন।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Advertisement
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.