Weekly Dhanu Rashifal

সাপ্তাহিক রাশিফলে ধনু (১০ মে-১৬ মে ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মেষে রবি ও বুধ, বৃষে শুক্র, মিথুনে বৃহস্পতি, সিংহে কেতু, মকরে চন্দ্র, কুম্ভে রাহু এবং মীনে মঙ্গল এবং শনি। ৪ মে সকাল ১০.৫৪ মিঃ মিথুনে শুক্র, ওই দিনই বেলা ১২.৩২ মিঃ বুধ বৃষে। ১৫ মে সকাল ৬.২২ মিঃ বৃষে রবি। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১০, ২০২৬, ১২:৩৯

options
link
সাপ্তাহিক রাশিফলে ধনু (১০ মে-১৬ মে ২০২৬)

খরচবহুল সপ্তাহ হলেও অর্থের টানাটানি হবে না। সৃজনশীল কাজে উন্নতির জন‌্য ভালো কাজের বরাত মিলতে পারে। কর্মক্ষেত্রে অন্যের নেতৃত্ব মেনে না নেওয়ার ফলে অশান্তি দেখা দেওয়ার সম্ভাবনা। পরিস্থিতি বুঝে বিনিয়োগ বাড়ান। নব-বিবাহিতদের দাম্পত‌্য জীবনে মাধুর্য‌্য থাকবে। যারা সমাজ জীবনে পরিচিত তারা এমন কিছু করবেন না যাতে তাদের বদনাম হয়। বন্ধুর সহায়তায় নতুন গাড়ি কেনার সুযোগ আসবে। কারিগরী শিক্ষায় যুক্ত শিক্ষার্থীদের সুফল লাভের সম্ভাবনা লক্ষ‌্য করা যায়। চাকরির স্থানে ভালো খবর আশা করতে পারেন। গোপন শত্রুর ব‌্যাপারে সাবধানে থাকুন।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Advertisement
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.