Weekly Dhanu Rashifal

সাপ্তাহিক রাশিফলে ধনু (১৪ জুন-২০ জুন ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মেষে মঙ্গল, বৃষে রবি ও চন্দ্র, মিথুনে বুধ, কর্কটে বৃহস্পতি ও শুক্র, সিংহে কেতু, কুম্ভে রাহু এবং মীনে শনি। ১৫ জুন সকাল ১২.৫৩ মিঃ মিথুনে রবি প্রবেশ করবে। ২০ জুন রাত্রি ১২.০১ মিঃ মঙ্গল বৃষে প্রবেশ করবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৪, ২০২৬, ১১:৪৫

options
link
সাপ্তাহিক রাশিফলে ধনু (১৪ জুন-২০ জুন ২০২৬)

সপ্তাহের প্রারম্ভে প্রতিযোগিতামূলক পরীক্ষার ছাত্র-ছাত্রীদের সাফল্যের সম্ভাবনা। এই সময় তারা দেশে ও বিদেশে নামী কলেজ ও বিশ্ববিদ‌্যালয়ে মনোনীত হওয়ার যোগ লক্ষ‌্য করা যায়। মায়ের স্বাস্থ্যের অবনতির জন‌্য মানসিক ক্লেশ বৃদ্ধি পেতে পারে। কৃষিকার্যের সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের ফসলের উৎপাদন বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে কথাবার্তায় সংযম বজায় রাখুন। ঠিকাদারী কাজের সঙ্গে যুক্ত ব‌্যক্তিদের নতুন কাজের সুযোগ আসবে। কর্মপ্রার্থীদের কর্ম অনুসন্ধানের জন‌্য আরও উদ‌্যমী হতে হবে। ব‌্যবসায়ীরা শুল্ক সংক্রান্ত সমস‌্যায় পড়তে পারেন। নিজের ও পরিবারের স্বাস্থ্যের প্রতি যত্নবান হোন।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Advertisement
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.