Weekly Dhanu Rashifal

সাপ্তাহিক রাশিফলে ধনু (২ আগস্ট-৮ আগস্ট ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মঙ্গল বৃষে, বুধ মিথুনে, রবি ও বৃহস্পতি কর্কটে, সিংহে কেতু, কন্যায় শুক্র, কুম্ভে রাহু ও চন্দ্র, মীনে বক্রী শনি। ২ আগস্ট রাত্রি ১০.৪২ মিঃ মঙ্গল মিথুনে প্রবেশ করবে। ৫ আগস্ট রাত্রি ৭.৫৪ মিঃ বুধের প্রবেশ আছে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২, ২০২৬, ১১:৩৫

options
link
সাপ্তাহিক রাশিফলে ধনু (২ আগস্ট-৮ আগস্ট ২০২৬)

অত‌্যাধিক ব‌্যয়ের জন‌্য সঞ্চয়ে বাধা। শিল্পী ও কলাকুশলীদের নতুন কাজের যোগাযোগ হতে পারে। এই সময় এই রাশির জাতকদের রোজগার বাড়াবার চেষ্টা করতে হবে। ব‌্যবসায় বকেয়া অর্থ এই সময় ফেরত পেতে পারেন। কর্মক্ষেত্রে উন্নতি ও সৃষ্টিশীল কাজে বিশেষ স্বীকৃতির যোগ ও অর্থপ্রাপ্তি। চাকরিসূত্রে ভ্রমণের সম্ভাবনা লক্ষ‌্য করা যায়। কর্মপ্রার্থীদের একাধিক উপায়ে আয়ের সুযোগ আসবে। সন্তানের স্বাস্থ‌্যে উন্নতিতে মানসিক দুশ্চিন্তা থেকে মুক্তি। শ্বশুরকূল থেকে স্থাবর সম্পত্তি পাওয়ার সম্ভাবনা। বন্ধু-বান্ধবের কাছে নিজের দুর্বলতা প্রকাশ করবেন না। পত্নী ভাগ‌্যে ব‌্যবসায় উন্নতি। শিক্ষার্থীদের পরীক্ষার সময় অসুস্থতার জন‌্য পরীক্ষার ফল খুব একটা ভালো যাবে না।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Advertisement
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.