Weekly Taurus Rashifal

সাপ্তাহিক রাশিফলে বৃষ (২৬ এপ্রিল-০২ মে ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মেষে রবি, বৃষে শুক্র, মিথুনে বৃহস্পতি, সিংহে চন্দ্র ও কেতু, কুম্ভে রাহু, মীনে শনি, মঙ্গল এবং বুধ। ৩০ এপ্রিল বুধ মেষে প্রবেশ করবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৬, ২০২৬, ১৪:৩১

options
link
সাপ্তাহিক রাশিফলে বৃষ (২৬ এপ্রিল-০২ মে ২০২৬)

আর্থিক দিক থেকে এই সপ্তাহটি বিনিয়োগ ও সম্পদ বৃদ্ধির জন‌্য শুভ। জমি-জমায় বিনিয়োগ লাভদায়ক হবে। শ্বশুরকূল থেকে হঠাৎ কোনও সম্পত্তি হাতে আসতে পারে। মানসিক শান্তির জন‌্য পূজা-পাঠে মন দিন। পুরনো বন্ধুর সঙ্গে আবার নতুনভাবে যোগাযোগ সৃষ্টি হবে। সন্তানের পড়াশোনায় পরিবর্তন যোগ লক্ষ‌্য করা যায়। পেশাগত কিছু সমস‌্যা থাকলেও সহকর্মীদের সঙ্গে কথা বলে সমস‌্যা মিটিয়ে ফেলার চেষ্টা করুন। বহুরূপী শত্রুরা আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে। কর্মক্ষেত্রে বাড়তি চাপ থাকবে। লটারি বা শেয়ারে প্রাপ্তিযোগ। যারা ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে যুক্ত এই সপ্তাহে তারা বাড়তি সতর্কতা অবলম্বন করুন। নতুন গৃহ বা ফ্ল‌্যাট কেনার কলকাঠিতে সমস‌্যা দেখা দিতে পারে।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে। ll

Advertisement
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.