Weekly Taurus Rashifal

সাপ্তাহিক রাশিফলে বৃষ (২৬ জুলাই-১ আগস্ট ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে বৃষে মঙ্গল, মিথুনে বুধ, কর্কটে রবি ও বৃহস্পতি, সিংহে শুক্র ও কেতু, বৃশ্চিকে চন্দ্র, কুম্ভে রাহু এবং মীনে শনি। ২৬ জুলাই রাত্রি ১.২৬ মিঃ শনি বক্রী হবে। ১লা আগস্ট সকাল ৯.২৮ মিঃ শুক্র কন্যায় প্রবেশ করবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৬, ২০২৬, ১১:৪৫

options
link
সাপ্তাহিক রাশিফলে বৃষ (২৬ জুলাই-১ আগস্ট ২০২৬)

এই রাশির জাতক-জাতিকাদের কর্মজীবনে সাফল‌্য। পরিবারে কারওর চিকিৎসার জন‌্য ব‌্যয় বৃদ্ধি হতে পারে। প্রতিদ্বন্দী ব‌্যবসায়ীদের সঙ্গে বন্ধুত্বসুলভ আচরণ করুন। বিলাসিতা করলেও পরিবার ও নিজের জীবন সুরক্ষিত রেখে অগ্রসর হবেন। বয়স্কদের সামাজিক কাজে লিপ্ত থাকার জন‌্য সামাজিক সম্মান বৃদ্ধি পাবে। স্ত্রীর চাকরির পরিবর্তনের যোগ বিদ‌্যমান। ব‌্যবসায় মন্দাভাব কেটে যাওয়ার সম্ভাবনা। উচ্চ রক্তচাপজনিত সমস‌্যায় অবশ‌্যই চিকিৎসকের পরামর্শ নিন। নিজের ও পরিবারের স্বাস্থ্যের ব‌্যাপারে যত্নবান হোন। কর্মক্ষেত্রে আপনার সরলতার সুযোগ নিয়ে সহকর্মীরা পদোন্নতি আটকে দিতে পারে। শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল ভালোই হবে। ছোট সন্তানদের মৌসুমী রোগ থেকে সাবধানে রাখুন।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Advertisement
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.