Weekly Taurus Rashifal

সাপ্তাহিক রাশিফলে বৃষ (২৮ জুন-০৪ জুলাই ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে বৃষে মঙ্গল, মিথুনে রবি, কর্কটে বুধ, বৃহস্পতি এবং শুক্র, সিংহে কেতু, বৃশ্চিকে চন্দ্র, কুম্ভে রাহু এবং মীনে শনি। ২৯ জুন রাত্রিতে বুধ বক্রী হবে। ৪ জুলাই শুক্র সিংহে প্রবেশ করবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৮, ২০২৬, ১২:০৯

options
link
সাপ্তাহিক রাশিফলে বৃষ (২৮ জুন-০৪ জুলাই ২০২৬)

সপ্তাহের শুরুতে আপনার জীবনে বড় ধরনের পরিবর্তন আসছে। হঠাৎ কোনও খবরে মানসিক চঞ্চলতা বৃদ্ধি পাবে। জীবন যাত্রার মান বৃদ্ধির ক্ষেত্রে গুরুজনদের পরামর্শ অনুযায়ী চলা উচিত। নতুন সম্পত্তি কেনার ব‌্যাপারে প্রাথমিক কথাবার্তা এগিয়ে রাখতে পারেন। চাকরিজীবীদের পদোন্নতির আশা উজ্জ্বল। শ্বশুরকূলের সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদ বহুদূর অবধি গড়াতে পারে। সংগীত ও নৃত‌্যশিল্পীরা নিজেদের প্রতিভা দেখাবার সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগীতায় উন্নতির যোগ। লটারি বা শেয়ারে কিছু উপার্জন হলেও লোভের বশবর্তী হয়ে অতিরিক্ত বিনিয়োগ করতে যাবেন না। যানবাহন চালানোর সময় সতর্কতা অবলম্বন করুন।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Advertisement
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.