Weekly Kanya Rashifal

সাপ্তাহিক রাশিফলে কন্যা (১০ মে-১৬ মে ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মেষে রবি ও বুধ, বৃষে শুক্র, মিথুনে বৃহস্পতি, সিংহে কেতু, মকরে চন্দ্র, কুম্ভে রাহু এবং মীনে মঙ্গল এবং শনি। ৪ মে সকাল ১০.৫৪ মিঃ মিথুনে শুক্র, ওই দিনই বেলা ১২.৩২ মিঃ বুধ বৃষে। ১৫ মে সকাল ৬.২২ মিঃ বৃষে রবি। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১০, ২০২৬, ১৪:৫২

options
link
সাপ্তাহিক রাশিফলে কন্যা (১০ মে-১৬ মে ২০২৬)

সপ্তাহের অদ‌্যভাগে সরকারি ক্ষেত্রে কর্মরত জাতক-জাতিকাদের কর্মে উন্নতি ও আর্থিক লাভ। বাড়িতে মূল‌্যবান সামগ্রী ও দরকারী কাগজপত্র সঠিক যত্নে রাখুন। জলপথে ভ্রমণ না করাই শ্রেয়। ব‌্যবসায়ীরা ব‌্যবসায় কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। ছোট সন্তানের লেখাপড়ার দিকে বাড়তি নজর দিন। কর্মক্ষেত্রে হঠাৎ কোনও বড় পরিবর্তন আসতে চলেছে। মাতৃকূলের সম্পত্তি নিয়ে আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সপ্তাহের শেষের দিকে কর্মসূত্রে বদলি হবার যোগ। এই সময় ব‌্যয়ের জন‌্য ঋণগ্রস্ত হয়ে পড়তে পারেন। সপ্তাহের শেষের দিকে কর্মসূত্রে বদলি হবার যোগ। এই সময় ব‌্যয়ের জন‌্য ঋণগ্রস্ত হয়ে পড়তে পারেন। যানবাহনে ওঠানামার সময় দুর্ঘটনার যোগ। কর্মপ্রার্থীরা নতুন চাকরির সুযোগ পেলেও ব‌্যবসাতেও নিশ্চিতরূপে সাফল‌্য আসবে।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Advertisement
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.