সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রত্যেক মানুষের নিজস্ব কিছু বিশেষত্ব থাকে। মানুষ হিসাবে সেই বিশেষত্ব ব্যক্তিকে আরও স্বতন্ত্র করে তোলে। কোনও কোনও মানুষ হন খুবই নির্ভরযোগ্য। কাউকে আবার প্রবলভাবে বিশ্বাস করা যায়। এই বিশেষ গুণগুলি ব্যক্তির বিশেষ বৈশিষ্ট্যের পরিচয় দেয়। আপনার সেই বিশেষত্ব কী? তা বলতে পারে আপনার রাশিফল।
ক্যাপ্রিকর্ন, ভার্গো, ক্যানসার: সর্বাধিক বিশ্বাসযোগ্য হন এই রাশির জাতক-জাতিকারা। বিশ্বাস করে নিজের মনের কথা অকপটে বলে ফেলা যায় এই রাশির জাতক-জাতিকাদের সামনে। পাঁচ কান না করে, মানুষের বিশ্বাস করে বলা কথা এনারা সহজেই গোপন রাখতে পারেন।
লিও,স্করপিও, স্যাজিটেরিয়াস: এই রাশির জাতক-জাতিকাদের প্রেমিক সত্ত্বা প্রশংসার দাবি রাখে। কাউকে ভালবেসে আপন করে নেওয়ার ক্ষেত্রে এই রাশির জাতক-জাতিকাদের জুড়ি মেলা ভার।
পাইসেস, লিব্রা, টরাস: এই রাশির জাতক-জাতিকারা খুবই বন্ধুত্বপূর্ণ হন। যে কোনও মানুষের প্রিয় বন্ধু হয়ে উঠতে পারেন খুব সহজেই। তাও একেবারে নিমেষের মধ্যে।
এরিস, অ্যাকোয়ারিয়াস, জেমিনি: এই রাশির জাতক-জাতিকারা চরম মজারু হন। হাসি-ঠাট্টা এবং মজার মধ্যে দিয়ে জীবন কাটানোর জন্য, এই রাশির জাতক-জাতিকাদের সংস্পর্শে থাকা এক কথায় যেন বাধ্যতামূলক।
সর্বশেষ খবর
-
সম্পদ সৃষ্টির থেকে সম্পদ বণ্টন, কীভাবে বদলে যাচ্ছে অবসর পরিকল্পনা নিয়ে আলোচনা
-
মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে লক্ষ্মীবারে কলকাতায় গৌতম আদানি, বাংলায় বিপুল বিনিয়োগের সম্ভাবনা
-
‘ক্ষমার অযোগ্য’, ‘বিগ বস’ দূর্গে টাস্ক কাণ্ডে ফুঁসছেন সৃজলা! নন্দিনীকে ‘নির্লজ্জ, অমানুষ’ তোপ শনের
-
পিত্তথলি বাদ দেওয়ার অস্ত্রোপচারে পিত্তনালীতে আঘাত! জটিলতা সামলানোর উপায় কী? বিশেষজ্ঞের ব্যাখ্যা
-
নাবালিকা সাইক্লিস্টকে ধর্ষণ করে ফেরার! কাঠগড়ায় বিদেশি কোচ