সুকুমার সরকার, ঢাকা: জিন ধরেছে তরুণীকে, এই সন্দেহ করেন গ্রামবাসীরা। তার জেরেই ওই তরুণীকে কবিরাজের কাছে পাঠানো হয়। অভিযোগ, সেই সুযোগে ওই ব্যক্তি তাঁকে ধর্ষণ করে। তরুণীর অভিযোগের ভিত্তিতে কবিরাজকে গ্রেপ্তার করা হয়েছে।
[আরও পড়ুন: আইনি জটিলতায় সীমান্তে আটকে পদ্মার ইলিশ বোঝাই লরি, অধীর অপেক্ষায় বঙ্গবাসী]
ওই তরুণী তাঁর মা-বাবার সঙ্গে গাজিপুরে থাকেন। তাঁদের পরিবারের সবাই পোশাকের কারখানায় শ্রমিকের কাজ করেন। তরুণী দীর্ঘদিন ধরে নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। পরে এক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় তাঁকে। তবে তাতেও বিশেষ কাজ হয়নি। তাই কবিরাজ শরিফউদ্দিনের কাছে নিয়ে যান তাঁর পরিজনেরা। টানা ১৫-২০ দিন ধরে চলে চিকিৎসা। পাঁচ হাজার টাকার বিনিময়ে তাঁর কাছ থেকে দু’টি তাবিজ নেন ওই তরুণীর বাবা-মা। তরুণী সুস্থ না হওয়ায় তাঁকে গত শুক্রবার রাতে আবারও কবিরাজের বাড়ি নিয়ে যান তাঁর মা। তখন ওই কবিরাজ জানায়, তরুণীর উপর জিন জেঁকে বসেছে। তাই জিন তাড়ানো ছাড়া তরুণীকে বাঁচানো সম্ভব নয়। সেই উদ্দেশ্যে তরুণীকে অন্য একটি ঘরে নিয়ে যায় কবিরাজ। অভিযোগ, সেখানেই ধর্ষণ করা হয় তাঁকে।
[আরও পড়ুন: চুলের খোঁপায় ইয়াবা মাদক পাচার তরুণীর, অভিনব কায়দা ফাঁস করল পুলিশ]
করিমগঞ্জ থানার ওসি মোমিনুল ইসলাম বলেন, “শুক্রবার রাতে তরুণীর মা ওই থানায় কবিরাজের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে খোঁজাখুঁজি শুরু হয়। রবিবার রাতে কবিরাজকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতে তোলা হলে তাকে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।” এই ঘটনার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছেন ওই তরুণী। আপাতত শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে ভরতি করা হয়েছে তাঁকে।
সর্বশেষ খবর
-
মহামেডান পর্ব অতীত, এবার অনূর্ধ্ব-১৭ জাতীয় দলের কোচ হলেন মেহরাজউদ্দিন
-
বদলের বাংলায় বদলাচ্ছে শিল্প পরিবেশ, বিনিয়োগ টানতে পাণ্ডবেশ্বরে হবে বিশেষ কনক্লেভ
-
মেলবোর্নের ধাঁচে এবার কলকাতায় চলবে ট্রাম! অস্ট্রেলিয়ার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মন্ত্রী অর্জুন
-
নেপালের প্রথম মহিলা কপ্টার ক্যাপ্টেন! ধ্বংসযজ্ঞের মাঝে শয়ে শয়ে প্রাণ বাঁচালেন ‘ঈশ্বরের দূত’ প্রিয়া
-
এবার অক্ষয় কুমারের নায়িকা রুক্মিণী, ‘দেশু’ উন্মাদনার মাঝেই বলিউডে বড় ধামাকা ‘বিনোদিনী’র