বাংলাদেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারিতে একটি জাহাজ ভাঙার কারখানায় ভয়ংকর বিস্ফোরণ। এই ঘটনায় ৮ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। বিষাক্ত গ্যাসে আহত হয়েছেন আরও পাঁচজন শ্রমিক। দ্রুত তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, প্রতিদিনের মতো শুক্রবার সকালে শ্রমিকরা ইয়ার্ডে কাজ করছিলেন। বাতিল জাহাজ ভাঙার সময় বিষাক্ত গ্যাস বিস্ফোরণ ঘটে যায়। ফেরদৌস স্টিলে গ্যাস বিস্ফোরণের পর দগ্ধ ও আহতদের হাসপাতালে আনা হয়। যদিও ততক্ষণে ৮ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস ও স্থানীদের সহযোগীতায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেই জানা গিয়েছে।
বিস্ফোরণের বিষয়ে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিংয়ের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফেরদৌস ওয়াহিদ জানান, বিস্ফোরণে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়েছিল। মনে করা হচ্ছে, তাতেই ৮ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি বলেন, “পুরনো জাহাজ কাটার সময় হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে ঠিক কীভাবে বিস্ফোরণের সূত্রপাত হয়েছে, তা এখনও পর্যন্ত নিশ্চিত করা যায়নি।”
আরও পড়ুন:
উল্লেখ্য, ইউরোপ ও আমেরিকার বিভিন্ন জাহাজ সংস্থাগুলির পুরনো বাতিল জাহাজ ভারত-বাংলাদেশের বন্দরগুলিতে ভাঙা হয়ে থাকে। ভাঙা জাহাজের অংশ নানা ধরনের কাজে ব্যবহৃত হয়ে থাকে। যদিও এই কাজ রীতিমতো বিপজ্জনক। পুরনো জাহাজে থাকা বিষাক্ত রাসায়নিকে কারণে। ওই রাসায়নিকের কারণেই চট্টগ্রামে বিস্ফোরণ ঘটল।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সোমালিয়ার সমুদ্রে জলদস্যুদের তাণ্ডবে নিহত কলকাতার নাবিক, শোকে পাথর পরিবার
-
ফ্লাই দুবাইয়ের হামলাকারী সহ-পাইলটের ইরান যোগ! সাংঘাতিক ইঙ্গিত ট্রাম্পের
-
আগেও বহুবার সাউথ পয়েন্টের আহত সহপাঠীকে ‘টার্গেট’, কেন বারবার হামলা? তদন্তে পুলিশ
-
ফ্লাই দুবাই মনে করাচ্ছে কান্দাহার বিমান অপহরণ, মিউনিখ গণহত্যার মতো ঘটনাকে
-
পুজোয় পুরী যাওয়ার পথে একরাত কাটুক জঙ্গলে, সাফারিতে দেখা পেতে পারেন হাতিরও