সুকুমার সরকার, ঢাকা: বাংলাদেশে মোদি বিরোধী হিংসার হোতা হেফাজত নেতা মামুনুল হকের জামিন মঞ্জুর করল হাইকোর্ট। তবে তার বিরুদ্ধে আরও মামলা থাকায় এখনই জেল থেকে ছাড়া পাচ্ছে না ওই মৌলবাদী নেতা।
জানা গিয়েছে, রাজধানী ঢাকার পল্টন ও চট্টগ্রামের হাটহাজারী থানায় দায়ের করা পাঁচ মামলায় হেফাজতে ইসলামের নেতা মওলানা মামুনুল হককে জামিন দিয়েছে হাইকোর্ট। বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মহম্মদ আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ মামুনুলের জামিন মঞ্জুর করে। আদালতে জামিন আবেদনের পক্ষে সওয়াল করেন আইনজীবী হেলালউদ্দিন মোল্লা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাহীন আহমেদ খান।
উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে শিরোনামে আসে মামুনুল হক। সেসময় ধর্মীয় উস্কানি দেয় দেশের বিভিন্ন জেলায় হিংসার নায়ক মামুনুল হক। ২০২১ সালের ২৬ মার্চ ঢাকার বায়তুল মোকাররমে সংঘর্ষের জেরে চট্টগ্রামের হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ায় হিংসায় অন্তত ১৭ জনের মৃত্যু হয়। এসব ঘটনায় ঢাকা, চট্টগ্রাম-সহ বিভিন্ন জেলায় মামুনুল হকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এর মধ্যে ঢাকার পল্টনের চার মামলা ও হাটহাজারীর এক মামলায় হাইকোর্ট মামুনুল হককে জামিন দেয়।
[আরও পড়ুন: পাথর হামলায় বাংলাদেশে মেট্রোরেলের জানলার ক্ষতি, দায়ের হল মামলা]
বলে রাখা ভাল, ২০২১ সালে রাজধানী ঢাকার অদূরে সোনার গাঁওয়ে একটি হোটেলে এক তরুণীর সঙ্গে আপত্তিজনক অবস্থায় আটক করা হয়েছিল মামুনুলকে। সেই ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশের তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাসান মাহমুদ জানান, মামুনুল ও তার দোসর হেফাজত নেতা বাবুনগরী দেশে-বিদেশে অবৈধ সম্পত্তির পাহাড় গড়ে তুলেছে বলে জানতে পারেন তদন্তকারীরা।
মামুনুলের মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপের চ্যাট লিস্ট থেকে দেশি-বিদেশি বিভিন্ন সূত্র থেকে তার কাছে লক্ষ লক্ষ টাকা আসার তথ্য মিলেছে। বাবরি মসজিদ, কওমি মাদরাসার ছাত্রদের শিক্ষা ও হেফাজতে ইসলামের নাম করে মামুনুল মধ্যপ্রাচ্য থেকে কোটি কোটি টাকা এনেছে। সেসব টাকা বিভিন্ন নাশকতামূলক কাজে ব্যয় করা হচ্ছে। ঢাকায় ‘বাবরি মসজিদ’ নির্মাণ করেছে মামুনুল। এই মসজিদের নামে কাতার, দুবাই ও পাকিস্তান থেকে টাকা আনার প্রমাণও মিলেছে।
[আরও পড়ুন: কনের ওজনের সমপরিমাণ টাকা দেওয়া হল বরকে! শোরগোল বাংলাদেশে]
সর্বশেষ খবর
-
নিজেকে ভারতীয় রাগবি দলের সদস্য বলে দাবি, গুরুগ্রামে বাইকার তরুণীকে ধাক্কা দেওয়া যুবক আসলে কে?
-
তিন বছরে তৃতীয়বার, উত্তরপ্রদেশে আম্বেদকরের মূর্তি ভাঙচুর!
-
‘কুঁড়ে’ প্রতিযোগীদের উপর রেগে কাঁই ‘বিগ বস’, সবাইকে ছাঁটাই! ব্রহ্মাস্ত্রে কাকে বাঁচাবেন জীতু?
-
পুজো উদ্যোক্তাদের ঐক্যবদ্ধ করতে রুদ্রনীলের নেতৃত্বে সমিতি বিজেপির! ‘ফোরাম ফর দুর্গোৎসবে’র ভবিষ্যৎ?
-
একঘণ্টা অপেক্ষার পরও আসেননি অধ্যক্ষ, কলেজের পরিচালন কমিটির সভাপতি দায়িত্ব নিজেই নিলেন কৌস্তভ!