সুকুমার সরকার, ঢাকা: শেখ হাসিনা সরকারের নেতৃত্বে বাংলাদেশে জোরকদমে চলছে জঙ্গিদমন অভিযান৷ রাজধানী ঢাকা থেকে ২০০ কিলোমিটার দূরের ঝিনাইদহ জেলার পোড়াহাটি গ্রামে জেএমবি জঙ্গি ডেরায় শুক্রবার অভিযান শুরু করে নিরাপত্তাকর্মীরা৷ জানা গিয়েছে, ওই ডেরায় লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন জেহাদি৷ সমস্ত এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তাকর্মীরা৷ এখনও অব্যাহত গুলির লড়াই৷
[কন্যাসন্তানের জন্ম দেওয়ায় তিন তালাক, মোদির দ্বারস্থ মহিলা]
খুলনা রেঞ্জের ডিআইজি দিদার আহমেদ জানিয়েছেন, জঙ্গিদের কাছে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য, বোমা ও আগ্নেয়াস্ত্র রয়েছে৷ বড়সড় নাশকতার ছক কষছিল ওই জঙ্গিরা৷ প্রবল বৃষ্টির জন্য গতকাল রাতে কিছু সময় বন্ধ থাকলেও আজ ফের অভিযান শুরু করা হয়৷ ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমান জানিয়েছেন, জঙ্গিরা যে বাড়িতে লুকিয়ে আছে সেই বাড়ির মালিক প্রভাত বিশ্বাস ওরফে আবদুল্লাহ নামের এক ধর্মান্তরিত হিন্দু ব্যক্তি। জঙ্গি ডেরাটিতে বিপুল পরিমাণ বিস্ফোরক ও সুইসাইড ভেস্ট থাকার কথাও জানিয়েছে পুলিশ।
[পাহাড়ে ধাক্কা, কুয়াশায় ঢাকল বাগানের লিগ জয়ের স্বপ্ন]
ওই অভিযানে পুলিশের পাশাপাশি কাউন্টার টেররিজম ইউনিটের ৩০ সদস্যের একটি দল ঢাকা থেকে ঝিনাইদহ গিয়েছে। উদ্ধার করা হয়েছে ১৪টি পাত্র। কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার মহম্মদ সানোয়ার হোসেন জানান, বাড়িতে প্রচুর কেমিক্যাল ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। কয়েকটা সুইসাইডাল ভেস্টও পাওয়া গিয়েছে৷ সম্প্রতি চট্টগ্রাম, সিলেট, মৌলভীবাজার, কুমিল্লা ও ময়মনসিংহে অন্তত সাতটি বাড়িতে জঙ্গিবিরোধী অভিযান চালিয়ে বেশ কয়েক জন জঙ্গিকে নিকেশ করেছে নিরাপত্তাকর্মীরা৷
[আজান শুনতে ভালই লাগে, সোনুর টুইট বিতর্কে এবার সরব কঙ্গনা]
সর্বশেষ খবর
-
প্রবল গরমে কীভাবে কমবে বিদ্যুতের বিল? উপায় জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
-
‘দ্য ব্যাডস অব বলিউড’-এর দ্বিতীয় সিজন নিয়ে চর্চা, কবে থেকে শুরু আরিয়ানের সিরিজের শুটিং?
-
‘ইন্দিরা থাকলে বিজেপিকে নিষিদ্ধ করতেন’, জরুরি অবস্থার স্মৃতি উসকে বিতর্কে গেহলট
-
সরকারের সার্ভারে থাকবে সব রোগীর প্রেসক্রিপশন, হাসপাতালে এক ক্লিকেই মিলবে তথ্য
-
‘তৈরি হবে স্বচ্ছ তালিকা, থাকবে না মধ্যস্বত্বভোগী’, নন্দীগ্রামে ‘জনকল্যাণ’ বার্তা শুভেন্দুর