Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ১৯ আগস্ট ২০২৬
Bangladesh

মুক্তমনা ব্লগার অভিজিৎ হত্যায় ১৬ ফেব্রুয়ারি রায় ঘোষণা বাংলাদেশের আদালতে

রাজধানী ঢাকায় মৌলবাদীদের হাতে প্রকাশ্যে খুন হন ওই মুক্তমনা ব্লগার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১২, ২০২১, ১৪:০১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১২, ২০২১, ১৪:০১

options
link
মুক্তমনা ব্লগার অভিজিৎ হত্যায় ১৬ ফেব্রুয়ারি রায় ঘোষণা বাংলাদেশের আদালতে zoom
Advertisement

সুকুমার সরকার, ঢাকা: অভিজিৎ রায় খুনের মামলায় আগামী ১৬ ফেব্রুয়ারি রায় দিতে চলেছে ঢাকার একটি আদালত। বছর পাঁচেক আগে রাজধানীর বুকে মৌলবাদীদের হাতে প্রকাশ্যে খুন হন ওই মুক্তমনা ব্লগার।

[আরও পড়ুন: বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে মুজিবের জন্মস্থান টুঙ্গিপাড়া যেতে পারেন প্রধানমন্ত্রী মোদি]

জানা গিয়েছে, এজলাসে শুনানি শেষে বৃহস্পতিবার ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইবুনালের বিচারক মজিবুর রহমান রায়দানের দিন ঠিক করেন। বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক অভিজিৎকে খুনের মামলায় অভিযুক্তদের নাম হচ্ছে- সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত মেজর জিয়াউল হক ওরফে জিয়া, মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন ওরফে শাহরিয়ার, আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাব, আরাফাত রহমান ওরফে সিয়াম ওরফে সাজ্জাদ ওরফে শামস, আকরাম হোসেন ওরফে হাসিব ওরফে আবির ওরফে আদনান ওরফে আবদুল্লাহ এবং উগ্রপন্থি ব্লগার শফিউর রহমান ফারাবি। আসামীদের মধ্যে ফারাবি ছাড়া বাকি সবাই ঘোষিত নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য বলে তদন্তকারীদের ভাষ্য। অভিযুক্তদের মধ্যে জিয়া ও আকরাম পলাতক।

Advertisement

উল্লেখ্য, ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি রাতে স্ত্রী রাফিদা আহমেদ বন্যাকে নিয়ে ঢাকা বইমেলা থেকে ফিরছিলেন অভিজিৎ রায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় সোহরাওয়ার্দী উদ্যানের পাশে তাঁকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে মৌলবাদীরা। ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয় তাঁর। হামলাকারীদের ঠেকাতে গিয়ে মারাত্মক জখম হন তাঁর স্ত্রীও। ঘটনার পরের দিন নিহত ব্লগার অভিজিতের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অজয় রায় শাহবাগ থানায় এই বিষয়ে একটি অভিযোগ দায়ের করেন। ঘটনার চার বছর পর গত ১৩ মার্চ ছ’জনকে আসামী করে আদালতে অভিযোগপত্র দেন এই মামলার তদন্ত আধিকারিক ও পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের (সিটিটিসি) পরিদর্শক মনিরুল ইসলাম। 

[আরও পড়ুন: মুক্তমনা আরেফিন দীপন হত্যায় ৮ অভিযুক্তকে মৃত্যুদণ্ড দিল বাংলাদেশের আদালত]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.