সুকুমার সরকার, ঢাকা: ভারতের ৭২তম স্বাধীনতা দিবস উদযাপনে মেতে উঠল প্রতিবেশী বাংলাদেশেও৷ পতাকা উত্তোলন থেকে, শ্রদ্ধাজ্ঞাপন সে দেশেও যথাযথ মর্যাদায় উদযাপিত হল পরাধীনতার শিকল থেকে ভারতীয়দের মুক্তির দিনটি৷ পাশাপাশি, শ্রদ্ধার সঙ্গে পালিত হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুদিন৷ তাঁর পরিবারের সদস্যদেরও স্মরণ করা হয়৷
[বছর ঘুরলেও অধরা দেশে ফেরার স্বপ্ন, শঙ্কিত রোহিঙ্গারা ]
বুধবার, ঢাকার গুলশানে ভারতীয় দূতাবাসে তেরঙ্গা উত্তোলনের মাধ্যমে স্বাধীনতা দিবস অনুষ্ঠানের শুভ সূচনা হয়৷ সূচনা করেন সে দেশে নিয়োজিত ভারতীয় রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রিংলা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দূতাবাসের আধিকারিক, কর্মচারী ছাড়াও ঢাকায় বসবাসকারী ভারতীয়রা৷ পতাকা উত্তোলনের পর সেখানে উপস্থিত অতিথিদের শোনানো হয় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের জাতির উদ্দেশে দেওয়া ভাষণও৷ এছাড়া পেশ করা হয়, দু’দেশের মধ্যেকার সম্পর্ক আরও দৃঢ় করার বার্তা৷
[বানচাল নাশকতার ছক, বাংলাদেশে গ্রেপ্তার ৪ জেএমবি জেহাদি]
পাশাপাশি, বিনম্র শ্রদ্ধা ও গভীর শোকের আবহে বাংলাদেশে পালিত হল জাতির জনক তথা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী৷ স্মরণ করা হয় তাঁর পরিবারের সদস্যদেরও৷ ঢাকার ধানমুন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করেন বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ দেশের জনগণকে সঙ্গে নিয়ে সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করার ঘোষণা করেন তাঁরা৷
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক