সুকুমার সরকার, ঢাকা: সরকারি নির্দেশে রবিবার থেকে বাংলাদেশে বন্ধ হল ৫৮টি নিউজ পোর্টাল৷ বাংলাদেশ টেলি কমিউনিকেশন রেগুলেটরি কমিশন বা বিটিআরসি-র তরফে নেওয়া হয়েছে এই কঠোর পদক্ষেপ। কয়েকদিন আগেই এই পোর্টাল বন্ধের নির্দেশনামা পৌঁছে গিয়েছিল সমস্ত ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির কাছে৷ নির্দেশ পৌঁছে গিয়েছিল ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে বা আইআইজির কাছেও৷ এরপরই রবিবার বিকাল থেকে বন্ধ করে দেওয়া হয় ৫৮টি নিউজ পোর্টালকে৷
[নির্বাচন বানচাল করতে পাকিস্তানের সঙ্গে বৈঠক বিএনপির!]
নির্দেশের বিষয়টি স্পষ্ট করেন বাংলাদেশ ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থার শীর্ষকর্তা মহম্মদ ইমদাদুল হক৷ তিনি বলেন, “রবিবার বিকাল থেকেই কার্যকরী হয়েছে এই নির্দেশিকা৷ প্রথমে খোলা চিঠিতে বিটিআরসিকে নির্দেশ দেওয়া হয়৷ বলা হয়, রবিবার থেকেই অনলাইন নিউজ পোর্টালগুলিকে বন্ধ করার৷ এরপর সেই মতোই কাজ হয়৷” তবে ঠিক কী কারণে নিউজ পোর্টালগুলিকে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে সেই বিষয়টি স্পষ্ট করেননি তিনি৷ সূত্রের খবর, বিভ্রান্তিকর খবর প্রচারের জন্যই এই কঠোর নির্দেশিকা জারি করা হয়েছে৷ বন্ধ হওয়া ৫৮ টি নিউজ পৌর্টালগুলির অন্যতম হল, ঢাকা টাইমস ২৪.কম, প্রিয়.কম, পরিবর্তন.কম, রাইজিংবিডি.কম, শীর্ষনিউজ২৪.কম ইত্যাদি৷ বিটিআরসি চেয়ারম্যান জহুরুল হক জানান, “রাষ্ট্রবিরোধী এবং অশ্লীল খবর প্রচারের কারণেই পোর্টালগুলির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে সরকার৷”
[নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ আওয়ামি লিগ ও বিএনপির]
সরকারের এই সিদ্ধান্তে হতাশ পোর্টালগুলোর সম্পাদকরা৷ প্রিয়.কমের সম্পাদক জাকারিয়া স্বপন জানালেন, এই নির্দেশিকা নিয়ে কোনও সরকারি চিঠি এখনও তিনি হাতে পাননি৷ হাতে পেলে পরবর্তী সিদ্ধান্ত নেবেন৷ গণমাধ্যমের স্বাধীনতার উপর বড় আঘাত বলে দাবি করেছেন আরও এক পোর্টালের সম্পাদক৷
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ