Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১১ জুন ২০২৬
Bangladesh

সন্ত্রাসবিরোধী আইনের দোহাই! হাসিনার আওয়ামি লিগকে পুরোপুরি নিষিদ্ধ করল ইউনুস সরকার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে বিচারপ্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত জারি এই নিষেধাজ্ঞা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১১, ২০২৫, ০০:৫৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১১, ২০২৫, ০০:৫৬

options
link
সন্ত্রাসবিরোধী আইনের দোহাই! হাসিনার আওয়ামি লিগকে পুরোপুরি নিষিদ্ধ করল ইউনুস সরকার zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্ত্রাসবিরোধী আইনের দোহাই দিয়ে এতদিনের ইচ্ছেপূরণের পথে হাঁটল বাংলাদেশের ইউনুস সরকার। শেখ হাসিনার আওয়ামি লিগকে পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করা হল। শনিবার বিজ্ঞপ্তি জারি করে এই ঘোষণা করলেন ইউনুস সরকারের সরকারি আইনি উপদেষ্টা আসিফ নজরুল।তাঁর কথায়, ‘‘শনিবারের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল কোনও রাজনৈতিক দল বা তার সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে।’’ এই ট্রাইবুনালে হাসিনাদের বিচারপ্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তাঁদের সমস্ত কার্যকলাপে নিষেধাজ্ঞা জারি হল।

দেশছাড়া প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক দল আওয়ামি লিগকে নিষিদ্ধ করার দাবিতে বেশ কয়েকদিন ধরেই চাপ বাড়ছিল ইউনুস সরকারের উপর। বিশেষত জাতীয় পার্টি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মহম্মদ ইউনুসের কার্যালয় যমুনার সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেছিল। তাদের তরফে দাবি ছিল, ২৪ ঘণ্টার মধ্যে সরকার আওয়ামি লিগ নিয়ে নির্দিষ্ট সিদ্ধান্তের কথা না জানালে কার্যালয় ঘেরাও করা হবে। এছাড়া শুক্রবার থেকে শাহবাগেও এই আন্দোলন দানা বাঁধছিল। ইউনুস সরকার তাদের আশ্বস্ত করে জানান, এবিষয় ভাবনাচিন্তা করা হচ্ছে, কেউ যেন হঠকারী কোনও সিদ্ধান্ত না নেয়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জানা গিয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের চাপ বাড়তে থাকায় শনিবার আওয়ামি লিগ নিয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। দীর্ঘক্ষণ বৈঠক শেষে রাতের দিকে আইন উপদেষ্টা আসিফ নজরুল আওয়ামি লিগকে নিষিদ্ধ করার কথা জানান। তাঁর কথায়, ‘‘শনিবারের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে।’’ সংশোধনী অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনও রাজনৈতিক দল বা তার সমর্থক গোষ্ঠীর বিচার করে উপযুক্ত শাস্তি দিতে পারবে। এনিয়ে বিবৃতিও জারি করা হয় ইউনুস সরকারের তরফে। বিবৃতি অনুযায়ী, বাংলাদেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতা-কর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের সাক্ষীদের সুরক্ষার কথা ভেবে আওয়ামি লিগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

আগেই আওয়ামি লিগের ছাত্র শাখাকে নিষিদ্ধ করেছিল ইউনুস সরকার। ছাত্র লিগ এখন কোনও রাজনৈতিক কার্যক্রমে অপারগ। এবার হাসিনার আওয়ামি লিগকেও সমস্ত রাজনৈতিক কার্যকলাপ থেকে সরিয়ে দেওয়া হল। গত বছরের জুলাই মাসে বাংলাদেশে গণ-অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী এখন ভারতের আশ্রয়ে। তাঁর দল নিষিদ্ধ হওয়ায় এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেননি মুজিবকন্যা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.