নিজস্ব সংবাদদাতা, ঢাকা: ত্রিপক্ষীয় চুক্তির আওতায় ভারত হয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু করেছে নেপাল। ভারতীয় ট্রান্সমিশন লাইন ব্যবহার করে বাংলাদেশে ৩৮ মেগাওয়াট জলবিদ্যুৎ রপ্তানি শুরু করেছে নেপাল। এতে ইউনিট প্রতি দাম পড়বে প্রায় ৭ টাকা। কয়েক বছর ধরেই নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি নিয়ে আলোচনা চলছিল মহম্মদ ইউনুসের দেশে।
রবিবার (১৫ জুন) থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে নেপাল, জানিয়েছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সদস্য (উৎপাদন) জহুরুল ইসলাম। তিনি বলেন, “নেপাল থেকে ৩৮ মেগাওয়াট বিদ্যুৎ আসা শুরু হয়েছে। চুক্তি অনুযায়ী, আগামী নভেম্বর মাস পর্যন্ত ছয় মাস বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করবে নেপাল।”
বিপিডিবি সূত্রে খবর, শুধু গ্রীষ্মকালের জন্যই নেপাল থেকে ৩৮ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী, প্রতিবছর জুন থেকে নভেম্বর পর্যন্ত ছয় মাসের জন্য বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করার কথা নেপালের। অর্থাৎ গ্রীষ্মে যখন বিদ্যুতের চাহিদা বেশি থাকে এবং নেপালে জলবিদ্যুৎ উৎপাদনও যথেষ্ট হয়, শুধু সেই সময়টাই নেপাল থেকে বিদ্যুৎ আমদানি করবে বাংলাদেশ। এর আগে নেপাল প্রথমবারের মতো পরীক্ষামূলক ভাবে গত ১৫ নভেম্বরে বাংলাদেশে এক দিনের জন্য বিদ্যুৎ রপ্তানি করেছিল।
জানা গিয়েছে, যখন বিদ্যুতের চাহিদা বেশি থাকে এবং নেপালে জলবিদ্যুৎ উৎপাদনও যথেষ্ট হয়, শুধু সেই সময়টাই নেপাল থেকে বিদ্যুত যাবে বাংলাদেশ। চুক্তি অনুযায়ী, ১৫ জুন থেকে ১৫ নভেম্বর পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা হবে। ভারতীয় ট্রান্সমিশন চার্জ-সহ খরচ হবে ৭ টাকা প্রতি ইউনিট। নেপাল-বাংলাদেশের এই সমঝোতা উপ-আঞ্চলিক বিদ্যুৎ ও জ্বালানি সহযোগিতার ক্ষেত্রে একটি মাইলফলক বলে মনে করা হচ্ছে।
সর্বশেষ খবর
-
প্রোমোটারের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ! কনস্টেবলকে হাতেনাতে ধরল দুর্নীতি দমন শাখা
-
বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর
-
জলে ভেসেই ইউএসজি, রক্ত পরীক্ষা! দুর্গম দ্বীপ থেকে হাসপাতালে নিয়ে আসবে ফ্লোটিং অ্যাম্বুল্যান্স