Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১০ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ২৬ জুন ২০২৬

দিল্লি হিংসার জের! সফর বাতিল বাংলাদেশের সংসদীয় প্রতিনিধি দলের

ঢাকার এই পদক্ষেপ উসকে দিয়েছে তুমুল জল্পনা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২, ২০২০, ১২:০০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২, ২০২০, ১২:০০

options
link
দিল্লি হিংসার জের! সফর বাতিল বাংলাদেশের সংসদীয় প্রতিনিধি দলের zoom

সুকুমার সরকার, ঢাকা: শেষ মুহূর্তে ভারত সফর বাতিল করল বাংলাদেশের সংসদীয় প্রতিনিধি দল। ভারতের রাজধানী দিল্লিতে চলা গোষ্ঠী সংঘর্ষের আবহে এই পদক্ষেপ উসকে দিয়েছে তুমুল জল্পনা।

[আরও পড়ুন: রোহিঙ্গাদের হাতে মায়ানমারের সিম কার্ড, নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ঢাকা]

মুজিববর্ষের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে সোমবার, ২ মার্চ, জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরির নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দলের দিল্লি সফরের দিনক্ষণ চূড়ান্ত ছিল। কিন্তু রবিবার রাতে আচমকাই এই সফর বাতিল করার সিদ্ধান্ত নেয় ঢাকা। অবশ্য এর কারণ হিসেবে শিরিন শারমিন চৌধুরি জানিয়েছেন, মুজিববর্ষের অনুষ্ঠানের বিশেষ দায়িত্বের কারণে এখন তিনি অত্যন্ত ব্যস্ত, তাই ভারত সফরে যেতে পারছেন না। তবে কূটনৈতিক বিশ্লেষকদের মতে, দিল্লি হিংসার কারণেই বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকারের এই সফর বাতিল হয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উল্লেখ্য, আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শততম জন্মবার্ষিকী। সেই উপলক্ষে বর্ষব্যাপী অনুষ্ঠানের সূচনা হবে ওইদিন। তাই নরেন্দ্র মোদির পাশাপাশি ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক বিশিষ্ট মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানাতে জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরির নেতৃত্বে বাংলাদেশের ১৮ সদস্যের প্রতিনিধি দলের ২ মার্চ দিল্লি সফরের কথা ছিল। আগামী ৬ মার্চ পর্যন্ত তারা দিল্লিতে থাকবে বলে প্রথমে স্থির হয়েছিল।     

এদিকে, গত বৃহস্পতিবার হেফাজতে ইসলামির প্রধান আল্লামা শফি একটি বিবৃতি প্রকাশ করে দাবি জানিয়েছিলেন, “অবিলম্বে নরেন্দ্র মোদির নিমন্ত্রণ বাতিল করতে হবে। যার হাতে গণহত্যার দাগ লেগে আছে। সেই ধরনের মানুষের উপস্থিতি সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশ কোনওদিন মেনে নেবে না।” তবে, বিভিন্ন কট্টর ইসলামিক সংগঠনের তরফে নরেন্দ্র মোদির নিমন্ত্রণ বাতিলের দাবি করা হলেও বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে না শাসকদল আওয়ামি লিগ। এপ্রসঙ্গে তাদের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা কোনওদিন অস্বীকার করা যাবে না।

[আরও পড়ুন: তৈরি হয়নি সমন্বয় কমিটি, করোনা রুখতে বাংলাদেশের ভূমিকায় উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.