সুকুমার সরকার, ঢাকা: একাত্তরের গণহত্যা ভোলেনি বঙ্গবন্ধুর দেশ। দুঃস্বপ্নের সেই দিনগুলির কথা স্মরণে আগামী ২৫ মার্চ রাতে এক মিনিট অন্ধকারে থাকবে বাংলাদেশ। ২৫ মার্চের কালরাত্রি স্মরণে রাত ন’টা থেকে ন’টা এক মিনিট পর্যন্ত সারাদেশে ব্ল্যাক আউট কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিল হাসিনা সরকার।
[রোহিঙ্গা শিবিরে প্রবেশের চেষ্টা, কক্সবাজারে ৩৯ জন বিদেশি স্বেচ্ছাসেবক আটক]
ঢাকায় অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রকের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খান কামাল সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান। আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে সার্বিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
এদিন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “মহান মুক্তিযুদ্ধ শুরুর প্রাক্কালে পাকিস্তানি হানাদার বাহিনীর নারকীয় নির্যাতন স্মরণে এই এক মিনিট সারাদেশ অন্ধকার রাখার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ওই দিন রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত সারাদেশে ব্ল্যাক আউট কর্মসূচি পালন করা হবে। এসময় দেশজুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সুশৃঙ্খল পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধ-সহ রাজধানী ও সংলগ্ন এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।”
উল্লেখ্য, মার্চের ২৬ তারিখ বাংলাদেশ জুড়ে ‘অপারেশন সার্চলাইট’ শুরু করে পাকিস্তান। মুক্তিযোদ্ধাদের খতম করতে পাশবিক অত্যাচার শুরু করে খানসেনা। অবাধে চলে গণধর্ষণ, গণহত্যা। ‘বাংলার কসাই’ জেনারেল টিক্কা খানের নারকীয় হত্যালীলায় প্রাণ হারান অন্তত ৩০ লক্ষ নাগরিক। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ‘হলোকস্ট’ বা ইহুদি নিধনের থেকেও ভয়ানক ছিল একাত্তরের গণহত্যা।
[স্মরণসভায় নওয়াজকে লক্ষ্য করে জুতো, বিড়ম্বনায় প্রাক্তন পাক প্রধানমন্ত্রী]
সর্বশেষ খবর
-
যুক্তরাষ্ট্র ওপেনে ইন্দ্রপতন! দু’দশক পর প্রথম রাউন্ডে চোখের জলে বিদায় জোকোভিচের
-
শিয়ালদহ স্টেশনে নেই পর্যাপ্ত জল, কাজ করেনি অগ্নি নির্বাপণ ব্যবস্থাও, দমকলের অভিযোগে কী যুক্তি রেলের?
-
‘চিনা সরকারই দায়ী’, নেপাল বিপর্যয় থেকে বেঁচে ফিরে বেজিংকে দুষছেন উত্তরপাড়ার পর্যটক
-
রেললাইনের ফিটনেস চেক! দুর্ঘটনা এড়াতে বিরাট উদ্যাগ রেলের, শিয়ালদহে ট্র্যাকের স্বাস্থ্য পরীক্ষায় বিশেষ মেশিন
-
মহাপ্রলয়ে মৃত ৯০৩, তিন মাস আগে হিমবাহের তথ্য চেয়েছিল নেপাল, চিনের গড়িমসিতেই বিপর্যয়!