Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
পদ্মাপারের ভোট ২০২৬
Bangladesh Poll

বোরখার আড়ালে গভীর ষড়যন্ত্র! ভোটকেন্দ্রে মহিলাদের ‘মুখ দেখাতে’ বলছে বিএনপি

ভোটের প্রাক্কালে গোটা বাংলাদেশে ব্যাপকভাবে বেড়ে গিয়েছে বোরখার বিক্রি। শুধু তাই নয়, পুলিশের ভুয়ো পোশাক বানানোর অর্ডার এসেছে বহু দোকানে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ১৬:৪৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ১৬:৪৭

options
link
বোরখার আড়ালে গভীর ষড়যন্ত্র! ভোটকেন্দ্রে মহিলাদের ‘মুখ দেখাতে’ বলছে বিএনপি zoom
ভোটকেন্দ্রে বোরখা পরিহিত ভোটার। ফাইল ছবি

বোরখার আড়ালে ব্যাপক ছাপ্পা ভোটের আশঙ্কা বাংলাদেশে! আগামী ১২ ফেব্রুয়ারি সে দেশে জাতীয় নির্বাচন। তার আগে বোরখায় উদ্বিগ্ন সেখানকার অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের কাছে বিএনপির তরফে দাবি জানানো হয়েছে, বুথের মধ্যে যেন বোরখা পরিহিত মহিলাদের মুখ দেখে ভোট কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়।

জাতীয় নির্বাচনে ব্যাপক জালিয়াতির আশঙ্কা করে বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরী বলেন, “মহিলারা বোরখা পরে ভোটকেন্দ্রে আসুন তাতে সমস্যা নেই। কিন্তু ভোটকেন্দ্রে ঢোকার পর তাঁরা যেন নিকাব খুলে ভোট দেন। কারণ বোরখার আড়ালে জাল ভোট দিতে পারে দুষ্কৃতীরা।” ওই প্রার্থীর আরও দাবি, ভোটের প্রাক্কালে গোটা বাংলাদেশে ব্যাপকভাবে বেড়ে গিয়েছে বোরখার বিক্রি। শুধু তাই নয়, পুলিশের ভুয়ো পোশাক বানানোর অর্ডার এসেছে বহু দোকানে। এই ঘটনায় স্পষ্ট ভোট জালিয়াতির এক বিরাট ষড়যন্ত্র রচিত হচ্ছে এই নির্বাচনে।

Advertisement

ভোটের প্রাক্কালে গোটা বাংলাদেশে ব্যাপকভাবে বেড়ে গিয়েছে বোরখার বিক্রি। শুধু তাই নয়, পুলিশের ভুয়ো পোশাক বানানোর অর্ডার এসেছে বহু দোকানে।

নির্বাচনে জালিয়াতির আশঙ্কায় মঙ্গলবার বিকেলে বাংলাদেশের সিলেটে নির্বাচন কমিশনের রিটার্নিং অফিসারের সঙ্গে দেখা করেন এই কেন্দ্রের বিএনপি প্রার্থী আরিফুল। গোটা ঘটনার কথা জানিয়ে তাঁর আবেদন, বোরখা পরিহিত মহিলা ভোটারদের মুখ দেখার পরই যেন তাঁদের নির্বাচন কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়। শুধু তাই নয়, বিএনপি নেতা আরও বলেন, সীমান্তবর্তী অনেক কেন্দ্র রয়েছে যেখানে যাতায়াতের ব্যবস্থা নেই। সেইসব অঞ্চলে ব্যালট বাক্স ছিনতাই হতে পারে বলে আশঙ্কা করেছেন তিনি। যার জেরে বুথে বুথে নিরাপত্তারক্ষীর সংখ্যা বাড়ানোর আবেদন জানানো হয়েছে।

উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে সংসদীয় নির্বাচন। শেখ হাসিনার দল আওয়ামি লিগের অনুপস্থিতিতে যুযুধান সেখানে দুই প্রতিপক্ষ বিএনপি ও জামাত শিবির। এই অবস্থায় সামনে এসেছে একাধিক জনমত সমীক্ষার রিপোর্ট। যার সবকটিতেই প্রতিপক্ষ ‘মুক্তিযুদ্ধ বিরোধী’ কট্টরপন্থী জামাতের তুলনায় এগিয়ে রয়েছে বিএনপি। তবে সমীক্ষাতে এগিয়ে থাকলেও বিএনপির আশঙ্কা ভোটে জিততে ব্যাপক কারচুপির ষড়যন্ত্র করছে জামাত শিবির।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.