সুকুমার সরকার, ঢাকা: বিএনপি-র অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তপ্ত বাংলাদেশ। হাসিনা সরকারকে ‘উৎখাত করতে’ এবার ‘আগুন সন্ত্রাস’ শুরু করেছে খালেদা জিয়ার দল। আতঙ্ক ছড়াতে রাজধানী ঢাকায় শুক্রবার একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। জানালা দিয়ে লাফিয়ে প্রাণরক্ষা করেন যাত্রীরা।
দমকল সূত্রে খবর, রাজধানী ঢাকার গুলিস্তানের বঙ্গবন্ধু স্কোয়ার হল মার্কেটের সামনে বিকল্প অটো সার্ভিস নামের যাত্রীবাহী একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। পুলিশের সহযোগিতায় আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা হয়। প্রত্যক্ষদর্শীদের কথায়, ওই বাসটিতে বেশ কয়েকজন যাত্রী ছিলেন। আগুন দেওয়া হলে যাত্রীরা দ্রুত জানালা ও দরজা দিয়ে বাইরে বেরিয়ে যান। প্রথমে স্থানীয় লোকজন আগুন নেভানোর কাজ শুরু করে। পরে দমকল এসে আগুন নেভাতে সাহায্য করে। এই ঘটনায় অভিযোগের তির বিএনপি-র দিকে।
[আরও পড়ুন: বাংলাদেশের সাধারণ নির্বাচনে হাসিনার পাশেই থাকবে দিল্লি, বিশ্বাস আওয়ামি লিগের]
উল্লেখ্য, কয়েকদিন আগেই বিএনপি-র বিক্ষোভ কর্মসূচিতে পাবনার ঈশ্বরদীতে কলকাতা-ঢাকা রুটের আন্তর্জাতিক মৈত্রী এক্সপ্রেসে ককটেল বোমা হামলা চালায় দুষ্কৃতীরা। সেখানেও অভিযোগের তির ছিল বিরোধীদের দিকেই। ২৮ অক্টোবর ঢাকায় বিএনপি-র মহাসমাবেশ ঘিরে হিংসার পর থেকেই উত্তপ্ত বাংলাদেশ।
প্রসঙ্গত, ২০১৩ সালেও বাংলাদেশ জুড়ে হিংস্র আন্দোলন চালিয়েছিল বিএনপি। বিরোধী দলটির কর্মীদের ছোঁড়া পেট্রল বোমায় অন্তত ৫০০ জন মানুষ প্রাণ হারিয়েছিলেন। জখম হয়েছিলেন তিন হাজারও বেশি। সেই প্রসঙ্গ তুলে আগেও বিএনপিকে তুলোধোনা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তথা আওয়ামি লিগের নেত্রী শেখ হাসিনা। সবমিলিয়ে, প্রধানমন্ত্রী বার্তা দিয়েছেন যে দেশে কোনও ধরনের হিংসার ঘটনা হলে দোষীদের কড়া শাস্তি দেওয়া হবে।
[আরও পড়ুন: ‘খুনের পর ধরা পড়লেও কবুল নয়’, অপকর্মের সঙ্গীর সন্তানকে ছুঁয়ে আজব শপথ অভিযুক্তের!]
সর্বশেষ খবর
-
কমনওয়েলথে জুডোয় সোনা জিতে ইতিহাস, ত্রিপুরার মেয়ে অস্মিতা দে-কে সম্মানিত করল শ্যাম সুন্দর কোং
-
মাদক বাক্সে হালান্ডের ছবি! উদ্ধার কেজি কেজি কোকেন, সরগরম নেটদুনিয়া
-
নেতাজিকে অপমানে জিরো টলারেন্স, শুভেন্দুর হুঁশিয়ারির পরই দায়ের ৬ এফআইআর, ধৃত ১
-
গ্রেপ্তার পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, অভয়ার দেহ দ্রুত সৎকার মামলায় জড়িয়েছিল নাম
-
নিয়োগ দুর্নীতির তদন্ত শেষের পথে! হাই কোর্টে ১২ সদস্যের সিট ভাঙার আর্জি সিবিআইয়ের