সুকুমার সরকার, ঢাকা: বিশ্বব্যাপী দ্রুত গতিতে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত পৃথিবীতে মোট ৮৪ লক্ষ ১৯ হাজার ৬৩৩ জন মানুষ এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছে। তার মধ্যে মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৫১ হাজার ৭০৫ জনের। আর এর মধ্যে বাংলাদেশেও আক্রান্তের সংখ্যা ছাড়াল এক লক্ষের গণ্ডি। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৮ জনের।
বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাদিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় তিন হাজার ৮০৩ জনের শরীরে করোনা (Corona) ভাইরাসের জীবাণু পাওয়া গিয়েছে। পাশাপাশি এই সময়ের মধ্যে প্রাণ হারিয়েছেন ৩৮ জন। এর ফলে এখনও পর্যন্ত গোটা দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে পৌঁছল এক লক্ষ ২ হাজার ২৯২ জনে। এর মধ্যে মৃত্যু হয়েছে এক হাজার ৩৪৩ জনের।
[আরও পড়ুন: এবার ভারতীয় সংগীত পরিচালকের গান ‘চুরি’, ফের বিতর্কে নোবেল]
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ২৫৯ জনের নমুনা পরীক্ষা হয়েছিল। তার মধ্যে তিন হাজার জনের বেশি করোনা আক্রান্ত শনাক্ত করা হয়েছে। এখনও পর্যন্ত গোটা দেশে ৫ লক্ষ ৬৭ হাজার ৫০৩টি নমুনা পরীক্ষা হয়েছে। এই মারণ ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে সবাইকে সতর্ক থাকতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
[আরও পড়ুন:বাংলাদেশে রেকর্ড গড়ল সংক্রমণ! একদিনেই আক্রান্ত ৪০০৮ জন]
সর্বশেষ খবর
-
দাম্পত্যে প্রেম চাইলে লাল, পড়াশোনায় সবুজ, বাস্তুমতে পর্দা বাছার অমোঘ টোটকা জানেন?
-
রানাঘাট পুরসভাও হাতছাড়া তৃণমূলের, চেয়ারম্যান-সহ পদত্যাগ ১৩ কাউন্সিলরের, দায়িত্বে কে?
-
‘ভুয়ো এসটি সার্টিফিকেট যারা নিয়েছে ও দিয়েছে, গ্রেপ্তার হবে’, হুল দিবসে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
-
বড় জমিদার জাহাঙ্গির! ফলতায় ‘পুষ্পা’র সম্পত্তির নথি হাতে পেয়ে তাজ্জব পুলিশ
-
মন্ত্রিসভায় একঝাঁক রদবদল, নিট কেলেঙ্কারির জেরে পদ যাচ্ছে ধর্মেন্দ্র প্রধানের! নয়া শিক্ষামন্ত্রী কে?