মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার বিদায় নিয়েছে। ভোটে জিতে ক্ষমতায় এসেছেন তারেক রহমান। তারপরও ভারত বিদ্বেষী জামাতের ছায়া স্পষ্ট বাংলাদেশে! নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ‘প্রেস মিনিস্টার’ হিসেবে নিয়োগ করা হল পদ্মপাড়ের রাজনৈতিক আঙিনায় ‘ভারত বিরোধী’ হিসাবে পরিচিত মহম্মদ সাইদুর রহমানকে। অতীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে বিষোদ্গার থেকে শুরু করে ১৯৭১-এর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি।
মহম্মদ সাইদুর রহমান বাংলাদেশের পরিচিত সাংবাদিক। বর্তমানে দৈনিক ইত্তেফাকের রাজনৈতিক সম্পাদক। বিশ্লেষকদের মতে, ভারতবিরোধী সাইদুরের দিল্লির দূতাবাসে নিয়োগ ঢাকার কূটনৈতিক চাল। বিষয়টির দিকে নজর রাখছে বিদেশ মন্ত্রক। একটি সূত্রে খবর, এখনও পর্যন্ত সাইদুরের নিয়োগের বিষয়টি অনুমোদন করেনি দিল্লি। উল্লেখ্য, অতীতে বাংলাদেশ সরকারের আরেক প্রতিনিধিকে নিয়ে কূটনৈতিক সংঘাতে জড়িয়ে ছিল দিল্লি-ঢাকা। তিনি জাহেদ উর রহমান। দিল্লি বিমানবন্দরে অভিভাসন নথি পরীক্ষায় ক্ষুব্ধ জাহেদ মাঝপথেই দেশে ফিরে গিয়েছিলেন।
আরও পড়ুন:
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের স্বাধীনতা দিবস ১৬ ডিসেম্বরের একটি অনুষ্ঠানে ১৯৭১-এর পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ঐতিহাসিক জয়ের কথা উল্লেখ করেছিলেন। যা নিয়ে আপত্তি করেছিলেন সাইদুর। এমনকী সোশাল মিডিয়া কমেন্টে মোদির বক্তব্যকে ‘নাটক’ বলেন তিনি। পাশাপাশি ২০২৪ সালের ৫ আগস্ট হাসিনার পতনকে বাংলাদেশের স্বাধীনতা দিবস এবং ভারতের দাসত্ব থেকে মুক্তি বলেও চিহ্নিত করেন। যদিও বিতর্ক দানা বাঁধলে সেই পোস্ট ডিলিট করে দেন। সেই ব্যক্তিকেই দিল্লিতে দূত করে পাঠানো তাৎপর্যপূর্ণ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বারবার চোটের কবলে ক্রিকেটাররা, দায় একজনেরই! আফগান সিরিজের আগে কড়া সিদ্ধান্তের পথে বোর্ড
-
‘মির্জাপুর’ ছবিতে মহারানা প্রতাপের অবমাননা! সেন্সরকে গান ছাঁটার আর্জি বিজেপি নেতার
-
মোদি-পুতিন-জিনপিংদের সঙ্গে নৈশভোজে শুভেন্দু! ব্রিকস সম্মেলনে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী
-
ডোভাল চালেই কাটল জট, ৭ বছর পর দিল্লিতে জিনপিং, আম-ছালা দুই হারালেন তারেক!
-
খালি করতেই হবে ক্যামাক স্ট্রিটের অফিস! দমকলের নোটিসে কোনও হস্তক্ষেপই করল না হাই কোর্ট