সুকুমার সরকার, ঢাকা: ওপার বাংলায় জালে উঠল পেল্লাই সাইজের ইলিশ। আড়াই কেজির মাছটিকে দেখতে রীতিমতো ভিড় জমান স্থানীয়রা। প্রায় আড়াই কেজির মাছটি বিক্রি হয়েছে সাড়ে ১২ হাজার টাকায়।

বাঙালি মানেই ভোজনরসিক। স্বাভাবিকভাবেই পদ্মার ইলিশের প্রতি টানই আলাদা। বছরভর এই ইলিশের মরশুমের অপেক্ষায় থাকেন সকলে। এদিকে ব্যবসায় লাভের মুখ দেখার আশায় মুখিয়ে থাকেন মৎস্যজীবীরা। বেশ কিছুদিন ধরেই মৎস্যজীবীরা ইলিশ ধরছেন। জানা গিয়েছে, শনিবার ভোরে বাংলাদেশের চরকর্ণেশন কলাবাগান এলাকায় মৎস্যজীবী জাহাঙ্গির হালদারের জালে ধরা পড়ে বিশালাকার এক ইলিশ। যার ওজন ২ কিলো ৪০০ গ্রাম। খবর পাওয়া মাত্রই দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ ইলিশ মাছটি ১২ হাজার ৪৮০ টাকায় কিনে নেন।
এ বিষয়ে মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, “জাহাঙ্গির হালদারের কাছ থেকে ২ কেজি ৪০০ গ্রাম ওজনের ইলিশ মাছটি আমি ১২ হাজার ৪৮০ টাকা দিয়ে কিনে নিয়েছি। কেজিতে কিছু লাভ রেখে ঠাকুরগাঁও জেলায় ইলিশ মাছটি বিক্রি করে দিয়েছি।” জেলা মৎস্য আধিকারিক মহম্মদ নাজমুল হুদা বলেন, “পদ্মায় এত বড় ইলিশ আমাদের সবার জন্য গর্বের।” ইলিশ রক্ষায় সবাইকে আন্তরিক হওয়ার পরামর্শ দেন তিনি।
সর্বশেষ খবর
-
‘আমরা আসছি’, ভারত সফরের আগে সোশাল মিডিয়ায় বিশেষ বার্তা ব্রাজিল দলের
-
প্রোমোটারের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ! কনস্টেবলকে হাতেনাতে ধরল দুর্নীতি দমন শাখা
-
বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর