Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১২ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ৩০ আগস্ট ২০২৬

জঙ্গি উধাও, ঝিনাইদহের ডেরায় মিলল ২০ কন্টেনার বিস্ফোরক

বাড়ির মালিক আবদুল্লাহ ৫ বছর আগে হিন্দু ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৭, ২০১৯, ১৮:৩১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৭, ২০১৯, ১৮:৩১

options
link
জঙ্গি উধাও, ঝিনাইদহের ডেরায় মিলল ২০ কন্টেনার বিস্ফোরক zoom
Advertisement

সুকুমার সরকার, ঢাকা: পুলিশের অভিযানের আঁচ পেয়ে গা ঢাকা দিল নব্য জেএমবি’র জঙ্গিরা। ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি গ্রামে জঙ্গি ডেরায় ‘সাউথ-প’ নামে অভিযানে পাঁচটি বোমা নিষ্ক্রিয় করা হয়েছে ও ২০ কন্টেনার বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। রাজধানী ঢাকা থেকে ২০০ কিলোমিটার দূরের জেলা ঝিনাইদহ শনিবার সকাল সোয়া ৯টায় দ্বিতীয় দিনের অভিযান শুরু হয়। শেষ হয় দুপুর ২টোয়। ডেরা থেকে বিস্ফোরক ছাড়াও ১০০ প্যাকেট লোহার বল, বিপুল পরিমাণ জেহাদি বই, বিদেশি পিস্তল ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

খুলনা রেঞ্জের ডিআইজি মহম্মদ দিদার আহমেদ জানান, ১২টা থেকে সাড়ে ১২টা মধ্যে ওই বাড়ির ভেতরে বোমা নিস্ক্রিয় করার কাজের সময় বিকট তিনটি শব্দ হয়। আগেই ওই বাড়ির আশপাশের ৫০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করা ছিল। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৪০০ সদস্য অংশ নেয়। এর আগে গতকাল সন্ধ্যা ৬টা থেকে বাড়িটি ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনী। পরে সন্ধ্যা থেকে চালানো অভিযান রাত ১০টার দিকে স্থগিত করা হয় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে। এ কারণে সকাল ৭টা থেকে অভিযান পুনরায় শুরু হওয়ার কথা থাকলেও সোয়া ৯টার দিকে অভিযান শুরু হয়। বাড়ির মালিক আবদুল্লাহ ৫ বছর আগে হিন্দু ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে। আবদুল্লাহ ওই গ্রামের চৈতন্য বিশ্বাসের ছেলে প্রভাত বিশ্বাস। সে নাম লেখায় জঙ্গি খাতায়।

Advertisement

সম্প্রতি চট্টগ্রাম, সিলেট, মৌলভীবাজার, কুমিল্লা ও ময়মনসিংহে অন্তত সাতটি বাড়িতে জঙ্গিবিরোধী অভিযানের পর পুলিশ মহাপরিদর্শক শহিদুল হক বলেছিলেন, এ ধরনের আরও জঙ্গি আস্তানা দেশে রয়েছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.